- দে । শ প্রচ্ছদ রচনা
- জুলাই ৬, ২০২৪
স্থগিত নিট কাউন্সেলিং
সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষার (NEET-UG) কাউন্সেলিং অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে গেল। পরীক্ষা বিতর্কের মধ্যেও কাউন্সেলিং চালিয়ে যেতে চাইছিল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক। তবে কবে কাউন্সেলিং কবে থেকে শুরু হবে, কেন্দ্রের তরফে সে ব্যাপারে এখনো কিছু জানানো হয়নি।
স্নাতক স্তরের কাউন্সেলিং শুরু হওয়ার কথা ছিল ৬ জুন। শুক্রবার, কেন্দ্রীয় সরকার মেডিকেল এন্ট্রান্স টেস্ট NEET-UG 2024 পুনরায় পরিচালনার বিরোধিতা করে সুপ্রিম কোর্টে একটি হলফনামা দাখিল করেছে। তাদের যুক্তি ছিল যে এই ধরনের পদক্ষেপ একাডেমিক ক্যালেন্ডারকে ব্যাহত করবে ।এই আবেদনগুলিতে, আবেদনকারীরা পেপার ফাঁসের অভিযোগ করেছেন, কেউ কেউ সম্পূর্ণ পরীক্ষা বাতিল এবং মেডিকেল এন্ট্রান্স পরীক্ষা পুনরায় পরিচালনার দাবি করেছেন, কেউ কেউ ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)র বিরুদ্ধে তদন্তের জন্য বলেছেন।
এনটিএ সুপ্রিম কোর্টে একটি পৃথক হলফনামা দাখিল করে। তারা দাবি করে যে পরীক্ষা বাতিল করলে তা মেধাবী পরীক্ষার্থীদের ভবিষ্যৎ জীবিকার সম্ভাবনাকে চ্যালেঞ্জের মুখে ফেলবে। শুধুমাত্র ধারনার বশবর্তী হয়ে সম্পূর্ণ পরীক্ষাকে বাতিল করা যায় না। পাশাপাশি কেন্দ্রের তরফে সিট গঠনের দাবিও করা হয়েছে।
বিচারপতি জে বি পারদিওয়ালা, মনোজ মিশ্রের এবং প্রধান বিচারপতি চন্দ্রচুড়ের নেতৃত্বাধীন বেঞ্চে আগামী ৮ জুলাই পুনরায় ওই মামলায় নতুন আবেদন গুলির শুনানি হবে। সে কারণেই কেন্দ্র আপাতত কাউন্সেলিং স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়।
জাতীয় পরীক্ষা গ্রাহক সংস্থা এম বি বি এস, বি ডি এস, আয়ুশ সহ একাধিক মেডিক্যাল পাঠ্যক্রমের পরীক্ষা পরিচালনার দায়িত্বে থাকে। ৫মের পরীক্ষার ফল প্রকাশ হওয়ার কথা ছিল ১৪ জুন। তবে তা ৪ জুনেই ঘোষণা করে দেওয়া হয়। কারণ উত্তরপত্রের মূল্যায়ন আগেই সম্পন্ন হয়েছিল ।
৬৭ জন পরীক্ষার্থী ৭২০ স্কোর করে প্রথম স্থান অধিকার করে। ১৫৬৩ জন পরীক্ষার্থীকে বাড়তি নম্বর দেওয়ার অভিযোগ ওঠে। মামলা সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ায়। শীর্ষ আদালত তাঁদের আবার পরীক্ষায় বসার অনুমতি দেয়। পাশাপাশি বাকিদের কাউন্সিলিং প্রক্রিয়ায় কোনো স্থগিতাদেশ দেয়নি শীর্ষ আদালত। যদিও পরবর্তী পরীক্ষায় ৬৭ জন প্রথম স্থানাধিকারির সংখ্যা কমে দাঁড়ায় ৬১ তে। ফলে নতুন করে কাউন্সেলিং বাতিলের ঘটনায় স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ পরীক্ষার্থীরা।
❤ Support Us






