Advertisement
  • দে । শ প্রচ্ছদ রচনা
  • মে ৮, ২০২৬

‘আমি নয় আমরা । কথা কম, কাজ বেশিই হবে নীতি।’ মুখ্যমন্ত্রীর দায়িত্ব পেয়ে বার্তা শুভেন্দুর

আরম্ভ ওয়েব ডেস্ক
‘আমি নয় আমরা । কথা কম, কাজ বেশিই হবে নীতি।’ মুখ্যমন্ত্রীর দায়িত্ব পেয়ে বার্তা শুভেন্দুর

মুখ্যমন্ত্রী পদে নির্বাচিত হয়েই শুভেন্দু অধিকারী বলেন,”ব্রিগেড দাঁড়িয়ে যিনি বলেছিলেন ভয় আউট, ভরসা ইন, সেই নরেন্দ্র মোদির জন্য আজ এই জয়। সব নির্বাচিত বিধায়করা উঠে বলুন, মোদিজি জিন্দাবাদ”। এরপর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় থেকে শুরু করে বিজেপির বর্তমান রাজ্য সভাপতিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ৩২১ জন বিজেপি কর্মী, যারা খুন হয়েছেন তাদের স্মরণ ও শ্রদ্ধা জানান। শুভেন্দু বলেন,  “যাদের বিরুদ্ধে অত্যাচার হয়েছে তাদের পাশে থাকবে আমাদের সরকার। আমরা কথা কম, কাজ বেশি নীতিতে চলবো, আমি নয় আমরা কাজ করব। মানিয়ে অমিত শাহ চার্জশীট প্রকাশের দিন বলেছিলেন যারা দুর্নীতি করেছে তাদের বিরুদ্ধে অবসরপ্রাপ্ত বিচারপতির মাধ্যমে কমিশন হবে। যারা সরকারি অর্থ তছরুপ করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। প্রধানমন্ত্রীর কথা অনুযায়ী আমরা মানুষের জন্য কাজ করবো। নরেন্দ্র মোদির নেতৃত্বে কেন্দ্র রাজ্য যৌথভাবে কাজ করে রায়ের মানুষের জন্য কাজ করব। মোদিজি জিতিয়েছেন ভরসা অমিত শাহের নেতৃত্বে ভয় কাটাতে পেরেছি। স্বামীজীর কোথায় চরৈবেতি, আমি নয় আমরা। এই হচ্ছে আমাদের নীতি। বাংলার সংস্কৃতি, ঐতিহ্যকে মাথায় রেখে প্রধানমন্ত্রী যে সংকল্প বাংলার জন্য ঘোষণা করেছেন আমরা সেই সংকল্প সম্পূর্ণ করব।”

শুভেন্দুর গলায় এদিন রবিঠাকুরের “চিত্ত যেথা ভয় শূন্য” এবং “আমি ভয় করবো না ভয় করবো না” শোনা গেল। তিনি চৈতন্যদেব, ছিল রায়, জয় জোহার, জয় শ্রীরাম ধ্বনি দিয়ে তাঁর বক্তব্য শেষ করেন।

বাংলার মানুষ অনেক প্রত্যাশা নিয়ে তৃণমূল সরকারকে অপসারিত করে বিজেপিকে বিপুল সমর্থন দিয়ে ক্ষমতায় এনেছে। তাই বাংলার মানুষের এই আশা ভরসা পূরণের বড় দায় শুভেন্দু অধিকারী ও তাঁর সরকারের ওপর নিহিত হল।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!