Advertisement
  • দে । শ প্রচ্ছদ রচনা
  • নভেম্বর ২৬, ২০২৪

রাষ্ট্রদ্রোহ মামলা, জামিন নাকচ সনাতনী জাগরণ জোটের মুখপাত্রের। বাংলাদেশের ঘরোয়া অশান্তি নিয়ে নয়াদিল্লির উদ্বেগ

আরম্ভ ওয়েব ডেস্ক
রাষ্ট্রদ্রোহ মামলা, জামিন নাকচ সনাতনী জাগরণ জোটের মুখপাত্রের। বাংলাদেশের ঘরোয়া অশান্তি নিয়ে নয়াদিল্লির উদ্বেগ

পড়শি দেশে হিন্দু ধর্মাবলম্বী নেতার গ্রেফতার নিয়ে এবার উদ্বেগ প্রকাশ করল ভারতের পররাষ্ট্র মন্ত্রক। বাংলাদেশে গণ অভ্যুত্থান এবং পরবর্তীতে নোবেলজয়ী অর্থনীতিবিদ মুহম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকেই বারবার সে দেশে বিভিন্ন ধর্মাবলম্বীদের ওপর নির্যাতনের খবর ছড়িয়েছে সংবাদমাধ্যম থেকে সোশ্যাল মিডিয়ায় । পড়শির সঙ্কটে আগেই উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী, ধর্মীয় হিংসা রোখার বার্তা দিয়েছেন সেদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে । এবিষয়ে উদ্বেগ জানিয়েছে রাষ্ট্রসংঙ্ঘও ।

সোমবার রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেফতার হয়েছেন সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস । আজ বাংলাদেশের চট্টগ্রাম আদালতে তাঁর জামিন মঞ্জুর হয়নি । স্বভাবতই ক্ষোভ বাড়ছে বাংলাদেশের অন্দরে । অভিযোগ উঠছে, বিশেষ ধর্মালম্বীদের ওপর অত্যাচার ক্রমশই বাড়ছে সেখানে । যদিও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে অশান্ত বাংলাদেশের সার্বিক অচলাবস্থার কথাই বারবার তুলে ধরা হয়েছে । পাশাপাশি ভারতীয় গণমাধ্যমের একাংশের পক্ষপাতিত্বের অভিযোগও উঠছে ।

রাষ্ট্রদ্রোহ মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ ঐক্যজোটের মুখপাত্র ও ইসকন থেকে বহিষ্কৃত চিন্ময়কৃষ্ণ দাস ব্রহ্মচারীর বিরুদ্ধে অভিযোগ তিনি উস্কানিমূলক মন্তব্যএবং বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননা করেছেন । ২৫ অক্টোবর চট্টগ্রামের লালদিঘী মাঠে একটি সমাবেশে চিন্ময়কৃষ্ণ দাসের বিরুদ্ধে বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননার অভিযোগ আনা হয় । রাষ্ট্রদ্রোহের মামলা করেন প্রাক্তন বিএনপি নেতা, যিনি নিজেও এখন দল থেকে বহিষ্কৃত । জনসভার পর ৩০ অক্টোবর চট্টগ্রামের কোতোয়ালি থানায় সনাতনী জাগরণ ঐক্যজোটের মুখপাত্র সহ ১৯ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হয় । সোমবার ঢাকার বিমানবন্দর থেকে তাঁকে পুলিশি হেফাজতে নিয়ে যাওয়ার পর থেকেই তাঁর সমর্থকদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে যায় ভারতের পড়শি দেশের অন্দরে । অশান্তির আঁচ এসে পৌঁছায় এবাংলাতেও । সনাতনী জাগরণ ঐক্যজোটের মুখপাত্রের মুক্তির দাবিতে সোচ্চার হন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । মঙ্গলবার এনিয়ে রাজ্য বিধানসভার সামনে বিক্ষোভ প্রদর্শন করে বিজেপি । বিদেশমন্ত্রী এস জয়শংকরকে এই বিষয়ে হস্তক্ষেপের দাবি জানান রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার।

এরপরই বাংলাদেশে হিন্দু ধর্মাবিলম্বী নেতার গ্রেফতারের সমালোচনা করে বার্তা দি়ল নয়া দিল্লি । পররাষ্ট্র মন্ত্রকের তরফে বলা হয়েছে, ‘চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার এবং জামিন না পাওয়ার ঘটনা আমরা যথেষ্ট উদ্বেগের সঙ্গে দেখছি । সেখাকার মৌলবাদিদের দ্বারা বারবার আক্রান্ত হচ্ছেন হিন্দু ধর্মাবিলম্বীরা । ভারতের পক্ষ থেকে বাংলাদেশ প্রশাসনের কাছে আর্জি জানানো হচ্ছে সেখানে বসবাসকারী প্রত্যেকে নিরাপত্তা নিশ্চিত করা হোক । তাদের শান্তিপূর্ণ সমাবেশ এবং মত প্রকাশের স্বাধীনতার অধিকার সুনিশ্চিত হোক ।’


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!