Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • আগস্ট ৪, ২০২৩

অবৈধ বিস্ফোরক মজুত মামলাতে এনআইএ হেফাজতে অনুব্রত ঘনিষ্ঠ ইসলাম

আরম্ভ ওয়েব ডেস্ক
অবৈধ বিস্ফোরক মজুত মামলাতে এনআইএ হেফাজতে অনুব্রত ঘনিষ্ঠ ইসলাম

শুক্রবার ভোরবেলা বীরভূমের এককালের বেতাজ বাদশা অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ তৃণমূল নেতা ইসলাম চৌধুরীকে তার পাইকরে বাড়িতে হানা দিয়ে তাকে বাড়ি থেকে তুলে নিয়ে গেল এনআইএ। জেলায় অবৈধ বিস্ফোরক মজুত মামলাতেই তৃণমূলের এই দাপুটে নেতা তথা গ্রাম পঞ্চায়েত সদস্যকে এনআইএ আটক করেছে বলে সূত্রের মাধ্যমে জানা গেছে। বীরভূমের পাইকরের এই তৃণমূল নেতা ইসলাম চৌধুরী আটক হওয়ায় পরই রাজ্য রাজনীতিতে গুঞ্জন শুরু হয়েছে।

এনআইএ-র একটি দল শুক্রবার ভোররাতে হঠাৎই বীরভূমের পাইকর থানার কুশমোড় গ্রামে হানা দেয় । বাড়ি থেকে আটক করা হয় তৃণমূল কংগ্রেসের নেতা ইসলাম চৌধুরীকে। আটক করার পর প্রথমে তাকে নিয়ে যাওয়া হয় পাইকর থানায়। সেখানেই তাকে জিজ্ঞাসাবাদ করে এনআইএ-এর গোয়েন্দারা। সদ্য সমাপ্ত পঞ্চায়েত ভোটে ইসলাম চৌধুরী মুরারই ২ ব্লকের কুশমোড়-২ গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ীও হয়েছিলেন তিনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, বীরভূমে অবৈধ বিষ্ফোরকের ব্যবসার অভিযোগ উঠেছিল ধৃত এই তৃণমূল নেতার বিরুদ্ধে। এই অভিযোগে আগেই তিনজনকে গ্রেফতার করেছিল এনআইএ। ধৃতদের মধ্যে রয়েছেন নলহাটির মনোজ ঘোষ নামে তৃণমূল কংগ্রেসের নির্বাচিত গ্রাম পঞ্চায়েতের সদস্য।

তাঁর বিরুদ্ধে চাঞ্চল্যকর একাধিক অভিযোগ রয়েছে। মনোজের পর এবার জেলারই আরও এক তৃণমূল পঞ্চায়েত সদস্যকে গ্রেফতার করল এনআইএ । ইসলাম চৌধুরী নামে তৃণমূলের এই দাপুটে নেতার আটক হওয়ার ঘটনায় জেলার রাজনীতিতে আলোড়ন পরে গেছে। বিরোধীরাও শাসকদলের বিরুদ্ধে তোপ দেগে এই ইস্যুতে সোচ্চার হচ্ছে। বীরভূম জেলা বিজেপির তরফে অভিযোগ করা হচ্ছে, পঞ্চায়েত নির্বাচনে বীরভূমে বোমাবাজির ঘটনায় ইসলাম চৌধুরীর বড় ভূমিকা রয়েছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!