- দে । শ প্রচ্ছদ রচনা
- মে ৪, ২০২৩
পুতিনের ওপর ড্রোন হামলার বদলা, জেলেনস্কিকে প্রাণে মারা ছাড়া বিকল্প নেই। হুমকি রাশিয়ার
জেলেনস্কিকে প্রাণে মারা ছাড়া আর কোনো বিকল্প নেই, পুতিনের ওপর ড্রোন হামলার পর রাশিয়া বিবৃতি। ইউক্রেনের ড্রোন হামলায় প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হত্যার চেষ্টার পর রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ বুধবার এই বিবৃতি দিয়েছেন।তাস সংবাদ সংস্থা সূত্রে জানা যাচ্ছে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি এবং তার সহযোগীরাই পুতিনকে হত্যার জন্য ড্রোন হামলা চালিয়েছিল। তাই এবার জেলেনস্কিকে প্রাণে মেরেই বদলা নিতে চাইছে রাশিয়া।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হত্যার চেষ্টার অভিযোগে এইউক্রেনের প্রেসিডেন্টকে প্রাণে মারার পাল্টা হুমকি দেওয়া হল। সদ্য ক্রেমলিনে একটি ড্রোন হামলার চেষ্টা হয়। এই ড্রোন হামলায়, রাশিয়ার প্রেসিডেন্টকে হত্যার ছক কষা হয়েছিল বলে দাবি করেছে মস্কো।
রাশিয়ার দাবি, তারা ২ টি ড্রোনকে মুহূর্তের মধ্যে গুলি করে নামিয়ে দিতে সক্ষম হয়। তার আগে ওই দুটি ড্রোন রাশিয়ার ক্রেমলিনে হামলা চালানোর উদ্দেশেই যাচ্ছিল। এই ড্রোন হামলার নেপথ্য়ে ইউক্রেন রয়েছে বলেই মস্কোর তরফে দাবি করা হয়েছে। তার পরেই রাশিয়ার তরফে হুঙ্কার দিয়ে বলা হয়েছে, এই ড্রোন হামলার পর ইউক্রেনের প্রেসিডেন্টকে প্রাণে মেরে ফেলা ছাড়া আর কোনও বিকল্প নেই।
২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া আক্রমণ করে ইউক্রেনকে। তারপর থেকে রুশ আগ্রাসন ঘিরে ক্রমেই রক্তস্নাত ও ক্ষতবিক্ষত হয়ে চলেছে ইউক্রেন। এরপর বহুবার ভ্লাদিমির পুতিনকে হত্যার ছক কষার ঘটনা প্রকাশ্যে আসছে। মাঝে মাঝেই খবরে পাওয়া যাচ্ছে , অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেন রাশিয়ার প্রেসিডেন্ট। তবে তা নিয়ে সরকারিভাবে কোনও তথ্য মস্কো সেভাবে সামনে আনেনি। ১৪ মাসের রুশ বনাম ইউক্রেন যুদ্ধে রাশিয়া, ‘পাল্টা হামলা’ থেকে এখনও বিরত রয়েছে বলে মস্কো জানিয়েছে এই ড্রোন হামলার ঘটনার প্রেক্ষিতে। রাশিয়া জানাচ্ছে, যে হামলা চালানোর চেষ্টা হয়েছে, তাতে রাশিয়ার প্রেসিডেন্টের গায়ে কোনও আঁচও লাগেনি। এছাড়াও, ক্রেমলিন বিল্ডিংয়ে কোনও ক্ষতি হয়নি বলেও জানানো হয়েছে। রাশিয়ার অভিযোগ, ‘এই হামলা একটি পরিকল্পিত জঙ্গি হামলা এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হত্যার চেষ্টা।’ এর পরই রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ বুধবার বিবৃতি দিয়ে বলেছেন, জেলেনস্কিকে শারীরিকভাবে খতম করা ছাড়া আর কোনও বিকল্প নেই, তাস নিউজ এজেন্সি এই খবর জানিয়েছে।
❤ Support Us




