Advertisement
  • দে । শ
  • এপ্রিল ১৮, ২০২৩

ভাঙনের খবর ভুয়ো, দল ঐক্যবদ্ধ।অজিত প্রসঙ্গে জানালেন শরদ

আরম্ভ ওয়েব ডেস্ক
ভাঙনের খবর ভুয়ো, দল ঐক্যবদ্ধ।অজিত প্রসঙ্গে জানালেন শরদ

মহারাষ্ট্রে এনসিপিতে ভাঙন ধরবে কিনা তা নিয়ে গত কয়েকদিন ধরে জল্পনা চলছিল। মঙ্গলবার এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ার সব জল্পনার অবসান ঘটালেন। তিনি জানালেন, তাঁর ভাইপো অজিত পাওয়ার এনসিপি বিধায়কদের সবাইকে মঙ্গলবার বৈঠকে ডেকেছেন বলে যে খবর রটেছে, তা ভিত্তিহীন। এধরনের কোনও বৈঠকের ডাক দেননি অজিত।

গতকাল অজিতও একই কথা জানিয়েছেন। তিনি জানান, এধরনের কোনও বৈঠক ডাকেননি। ভুয়ো খবর ছড়িয়েছে।

তবে কিছুদিন ধরেই অজিত পাওয়ারের সঙ্গে বিজেপি সরকারের সুসম্পর্ক গড়ে উঠছে বলে ওয়াকিবহাল মহলের অভিমত। মহারাষ্ট্রের সংবাদমাধ্যমেও বিষয়টি চর্চিত। এই পরিস্থিতিতে বিধায়কদের নিয়ে অজিত আলাদাভাবে বৈঠক ডাকলেন কেন কয়েকদিন ধরে সেই নিয়েই চলেছে জল্পনা।

এদিন পুনেতে এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ার ভুয়ো খবর ছড়ানোর জন্যে কার্যত সংবাদমাধ্যমকে দুষেছেন। তিনি বলেছেন, মিডিয়া যা নিয়ে চর্চা করে মনে মনে, আমরা সেসব নিয়ে কিছু ভাবিইনি। ওটা মিডিয়ার মনগড়া ব্যাপার। অজিত পাওয়া সম্পর্কে যে খবরাখবর প্রকাশিত হয়েছে, তাকে গুরুত্ব দেওয়া নিষ্প্রয়োজন। এনসিপিতে যাঁরা রয়েছেন, তাঁদের সকলেরই লক্ষ্য হল পার্টিকে কীভাবে আরও শক্তিশালী করা যায় তা দেখা। এছাড়া আমাদের মনে অন্য কোনও চিন্তার জায়গা নেই।

সম্প্রতি এনসিপি নেতা অজিত পাওয়ার তাঁর নির্ধারিত দলীয় বৈঠক বাতিল করার পর থেকেই মহারাষ্ট্রে সংবাদমাধ্যমে জল্পনা চলেছে কী কারণে ওই বৈঠকটি বাতিল করলেন অজিত পাওয়ার। এরপর এদিন বিধায়কদের সঙ্গে আলাদা করে বৈঠকে বসতে চলেছেন বলে খবর চাউর হয়।পুনেতে এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ার বলেছেন, দল ঠিকঠাকই চলছে, অজিত পাওয়ার দলের কাজেই ব্যস্ত রয়েছেন। মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের শিবিরের সঙ্গে অজিত পাওয়ারের নৈকট্যও নস্যাৎ করেছেন তিনি।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!