Advertisement
  • এই মুহূর্তে
  • এপ্রিল ৬, ২০২৩

মাঝরাতে, হাওড়ায় জাতীয় পতাকা হাতে পুলিশের রুট মার্চ, বিভিন্ন এলাকা ঘুরে পরিস্থিতি খতিয়ে দেখলেন রাজ্যপাল, শান্ত লৌকিকের বাংলা।

রামনবমীর বিক্ষিপ্ত হিংসা থেকে হনুমান জয়ন্তীর দূরত্ব কি ব্যাপক ?

আরম্ভ ওয়েব ডেস্ক
মাঝরাতে, হাওড়ায় জাতীয় পতাকা হাতে পুলিশের রুট মার্চ, বিভিন্ন এলাকা ঘুরে পরিস্থিতি খতিয়ে দেখলেন রাজ্যপাল, শান্ত লৌকিকের বাংলা।

হনুমান জয়ন্তীতে বাংলা তার  শান্ত রূপকে বজায় রাখল। কোথাও কোনো অঘটন ঘটেনি। গতকাল রাতেই তিন কোম্পানি আধা সেনা নামিয়ে দেয় রাজ্য প্রশাসন, স্পর্শকাতর এলাকা গুলিতেই। বিশেষ সতর্কতা জারি রেখেছে পুলিশ। মাঝরাতের ঘটনা , হুগলিতে জাতীয় পতাকা  হাতে নিয়ে রুট মার্চ করলেন পুলিশ  কর্মীরা। অভিনব উদ্যোগ।

রাম নবমীর অঘটনের পর নির্বোধ আস্ফালন থেমে গেছে। কঠোর মনোভাব দেখিয়েছেন বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোস। গর্জে উঠে মুখ্যমন্ত্রীর তর্জনীও। গতকাল কলকাতা হাইকোর্ট নেতাদের প্ররোচনায় লাগাম পরিয়ে দিয়ে রাজ্যকে পরামর্শ দেয়, প্রয়োজনে কেন্দ্রীয় বাহিনীর সাহায্য নিতে পারে রাজ্য। রাজ্য তড়িঘড়ি সিদ্ধান্ত নেয়, তিন কোম্পানি আধা সেনা নামানো হবে।

বাংলার সংহতি রক্ষায় সিভি আনন্দের ভূমিকা নতুন দৃষ্টান্ত স্থাপন করল।  রাজ্যপাল সশরীরে হাজির হয়ে কলকাতার বিভিন্ন এলাকার এলাকার পরিস্থিতি খতিয়ে দেখেছেন। ইকবালপুরে কথা বললেন সাধারণ মানুষের সঙ্গে। 

দেশের কোনো প্রান্তে হনুমান জয়ন্তীকে ঘিরে উত্তেজনা কিংবা হিংসার খবর মেলেনি। দিল্লির জাহাঙ্গিরপুরিতে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করে প্রশাসন। ছবি পরিষ্কার, রামনবমী  থেকে হনুমান জয়ন্তীর দূরত্ব অনেক।একটি হয়ে উঠল, পরিকল্পিত হিংসা বাহক।

দিন কয়েক পরেই হনুমানের জনপ্রিয় জন্মতিথি নিঃশব্দে দাবি তুলল, দূর হটো অধর্মের হিংসা। 

 


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!