Advertisement
  • দে । শ
  • জানুয়ারি ১৩, ২০২৩

বিশ্বভারতী নিয়ে উদ্বিগ্ন বিশ্ব বিবেক। রাষ্ট্রপতিকে চিঠি চমস্কি সহ ১৩৮৭ বুদ্ধিজীবীর

আরম্ভ ওয়েব ডেস্ক
বিশ্বভারতী নিয়ে উদ্বিগ্ন বিশ্ব বিবেক। রাষ্ট্রপতিকে চিঠি চমস্কি  সহ ১৩৮৭ বুদ্ধিজীবীর

বিশ্বভারতীর ছাত্র বহিষ্কারের প্রতিবাদ জানালেন বিশ্বের ১৩৮৭ জন শিক্ষাবিদ। বিশ্বভারতীর পরিদর্শক রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মূকে প্রতিবাদপত্র দিলেন তাঁরা। পত্রে সই করলেন প্রখ্যাত দার্শনিক, সমাজতাত্ত্বিক ও ভাষাবিদ নোয়াম চমস্কি।

গত কয়েক বছর জুড়ে  বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়কে নিয়ে বিতর্ক চলছে।  অনেকেই  এখনকার উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকেই দায়ী করছেন। তাঁর বিভিন্ন সিদ্ধান্ত বিভিন্ন সময়ে বিতর্ক তৈরি করেছে। শিক্ষার্থীদের পাশাপাশি উপাচার্যের প্রতি অসন্তুষ্ট অধ্যাপকরদের একাংশ।  তাঁকে অপসারণ করার দাবি বহু দিনের। কয়েকমাস  বিশ্বভারতীর অধ্যাপক সুদীপ্ত ভট্টাচার্যকে বহিষ্কার ও সাত পড়ুয়াকে সাসপেণ্ড করা হয়। এই সিদ্ধান্তের বিরুদ্ধে পড়ুয়ারা  রাস্তায় নেমে প্রতিবাদ করেছেন।  তাদের প্রতিবাদের পাশে  এসে দাঁড়ালেন দেশ বিদেশের বহু  শিক্ষাবিদ ও বুদ্ধিজীবীরা।

 

প্রধানমন্ত্রী বিশ্বভারতীর আচার্য। প্রধানমন্ত্রীর দফতর  উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে কার্যকালের মেয়াদ শেষ হওয়ার আগে ্সরাবে বলে মনে হচ্ছে না। কিন্তু  রবীন্দ্রনাথের চিন্তা চেতনায়  অপ্রভাবিত বিদ্যুৎ চক্রবর্তীর হাত থেকে  বিশ্বভারতীর মুক্তাঙ্গনকে  রক্ষা করতে  শেষ পর্যন্ত এগিয়ে আসতে হল সম্মিলিত বিবেকবানদের।  রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মুকে প্রতিবাদপত্র পাঠিয়েছেন ভারতীয় ২৬১ জন শিক্ষাবিদ এবং বিদেশের ১১২৬ জন। বিশ্ববিদ্যালয়ে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে রাষ্ট্রপতির দ্রুত হস্তক্ষেপ দাবি করেছেন তাঁরা।

 

উপাযার্য বিদ্যুৎ চক্রবর্তী বহুবার বহু ছাত্র ও অধ্যাপকদের বরখাস্ত করেছেন। তার বিরুদ্ধে ব্যাপক প্রতিবাদ হয়েছে । কিন্তু সেই প্রতিবাদে  গুরুত্ব দেননি বিশ্বভারতীর প্রশাসকরা। স্বাভাবিক কারণে  প্রতিবাদের চেহারার  আন্তর্জাতিক  রূপান্তর ঘটছে। 


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!