- দে । শ
- মে ১৯, ২০২৬
সীমান্তে কাঁটাতার, ঘোজাডাঙায় বৈঠক উত্তর ২৪ পরগনা জেলাশাসকের
সীমান্তবর্তী এলাকায় কাঁটাতারের বেড়ার জন্য জমি হস্তান্তরের বিষয় নিয়ে ঘোজাডাঙ্গা স্থল বন্দরে হলো বিশেষ প্রশাসনিক বৈঠক। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সীমান্তবর্তী এলাকায় কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য জমি হস্তান্তর করার নির্দেশ দিয়েছেন । সেই নির্দেশ মতো সীমান্তবর্তী এলাকায় জমি হস্তান্তরের বিষয় নিয়ে বিশেষ বৈঠক করতে ঘোজাডাঙ্গা স্থলবন্দরে আসলেন উত্তর ২৪ পরগনার জেলা শাসক শিল্পা গৌরীসারিয়া, বসিরহাট মহাকুমা শাসক জসলিন কাউর , বসিরহাটের পুলিশ সুপার অলকনন্দা ভাওয়াল সহ উত্তর ২৪ পরগনা জেলা ও বসিরহাট মহকুমা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা।
সীমান্তবর্তী স্বরূপনগর, বাদুড়িয়া, বসিরহাট, হাসনাবাদ, হিঙ্গলগঞ্জের প্রশাসনিক আধিকারিকরা। পাশাপাশি বিএসএফের একাধিক পদস্থ আধিকারিকরাও উপস্থিত ছিলেন এই বৈঠকে। ঘোজাডাঙ্গা স্থল বন্দরের ২০২ ব্যাটেলিয়ের ক্যাম্পে হয় এই বৈঠক। সীমান্তবর্তী এলাকায় জমি অধিগ্রহণের পদ্ধতি, কীভাবে জমি মালিকদের কাছ থেকে নো অবজেকশন সার্টিফিকেট নেওয়া হবে, তাদের বাড়ি ঘর কীভাবে স্থানান্তরিত করা হবে সেই সংক্রান্ত যাবতীয় বিষয় নিয়ে বিশেষ বৈঠক হয় এই ক্যাম্পে। জেলা শাসক শিল্পা গৌরীসারিয়া বলেন, জেলায় ৩৫৩ একর জমি অধিগ্রহণ করতে হবে। তার মধ্যে ১৮০ একর জমি বিএসএফকে হস্তান্তর করা হয়ে গেছে। বাকি ১৭৩ একর জমি অধিগ্রহনের প্রক্রিয়া চলছে। এদিন জেলা শাসক নির্দেশ দেন পুলিশ বিএস এফ সীমান্ত যৌথ ভাবে নিয়মিত ভাবে নজরদারি করবে। সীমান্ত এলাকা পাচারের সঙ্গে যারা যুক্ত তাদের তালিকা তৈরি করে সতর্ক করে দেওয়ার কাজ পুলিশকে করতে হবে।
❤ Support Us





