Advertisement
  • দে । শ প্রচ্ছদ রচনা
  • জুলাই ২৩, ২০২৪

ডাক্তারি প্রবেশিকায় পুনঃপরীক্ষার প্রয়োজন নেই, রায় শীর্ষ আদালতের

আরম্ভ ওয়েব ডেস্ক
ডাক্তারি প্রবেশিকায় পুনঃপরীক্ষার প্রয়োজন নেই, রায় শীর্ষ আদালতের

নতুন করে নিট পরীক্ষা নেওয়ার দরকার নেই বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট। মঙ্গলবারের শুনানিতে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচুড়ের বেঞ্চ জানিয়েছে, পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে সিস্টেমেটিক একটা ত্রুটি ছিল। প্রশ্নফাঁসের ব্যাপকতা এতটা বিস্তৃত নয় যে ফের পরীক্ষা নিতে হবে।দেশের শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, ২৩.৩৩ লক্ষ পরীক্ষার্থী, যাঁদের অনেকেই বাড়ি থেকে কয়েকশো কিলোমিটার দূরে পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা দিয়েছেন,তাঁরা সমস্যায় পড়বেন।ভবিষ্যতে শিক্ষাক্ষেত্রে প্রভাব পড়তে পারে বলে জানিয়েছে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ।

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা নিট কান্ডের তদন্তে যুক্ত আছে।তারা মঙ্গলবার সুপ্রিম কোর্টে জানিয়েছে নিট -ইউজিতে হাজারিবাগ সেন্টার থেকে প্রশ্ন ফাঁস হয়েছিল।

ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা ‘নিট’ পরীক্ষার দুর্নীতিকে কেন্দ্র করে সরকার, বিরোধী, সাধারণ মানুষের মধ্যে ব্যাপক চাঞ্চল্য দেখা যায়।নতুন করে পরীক্ষা নেওয়ার আবেদন জোরালো হয়।যদিও মধ্যপ্রদেশ থেকে তফসিলি সম্প্রদায়ের আবেদনকারীরা তাঁদের এই পুনঃপরীক্ষণ থেকে অব্যাহতি দেওয়ার আবেদন করেন। তবে মঙ্গলবারের শুনানিতে আদালত নতুন করে পরীক্ষা নেওয়ার সম্পুর্ন আবেদনটিই নাকচ করে দিয়েছে।
এর মধ্যেই দিল্লি আই আইটি জানিয়েছে, পদার্থবিদ্যার একটি প্রশ্নে বাড়তি নম্বর দেওয়া হয়েছিল, সেটির ক্ষেত্রে ৪ নম্বর বিকল্পটি সঠিক হবে।

সোমবার সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল ফিজিক্স প্রশ্নের ক্ষেত্রে কোনটা সঠিক উত্তর সেটা যেন জানিয়ে দেওয়া হয়। এরপর তিন সদস্যের বিশেষজ্ঞ কমিটি রিপোর্ট জমা দেয়।প্রধান বিচারপতি জানিয়েছেন, প্রফেসর বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে থাকা আইআইটি টিম রিপোর্ট জমা দিয়েছে। তাঁরা জানিয়েছেন ৪ নম্বর অপশন হল সঠিক উত্তর।

মঙ্গলবার সুপ্রিম কোর্ট জানিয়েছে,নতুন করে পরীক্ষা নেওয়ার কোনও যুক্তি নেই। ফলে ২০২৪ সালের পরীক্ষাটি সম্পূর্ণ বাতিল হচ্ছে না। এই মর্মে আদালত জানিয়েছে, এমন কোনও তথ্য মেলেনি যেখানে মনে হয় সমগ্র পরীক্ষা ব্যবস্থাটার পবিত্রতা নষ্ট হয়ে গিয়েছে।

সিবিআইয়ের আধিকারিক কোর্টকে জানিয়েছেন, হাজারিবাগে যে চক্র এর পেছনে ছিল তারা কিছু গেজেটকে পুড়িয়ে ফেলেছে। আর কিছু গেজেট উদ্ধার করা হয়েছে। সেগুলির তদন্ত করা হচ্ছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!