Advertisement
  • দে । শ
  • এপ্রিল ২৯, ২০২৩

৩২০ বছরের প্রাচীন সংবাদপত্রে ইতি ! সরকারি সিদ্ধান্তে অনিশ্চিত পত্রিকার ২০০ কর্মীর ভবিষ্যৎ।ভিয়েনার রাজপথে প্রতিবাদ

আরম্ভ ওয়েব ডেস্ক
৩২০ বছরের প্রাচীন সংবাদপত্রে ইতি ! সরকারি সিদ্ধান্তে অনিশ্চিত পত্রিকার ২০০ কর্মীর ভবিষ্যৎ।ভিয়েনার রাজপথে প্রতিবাদ

বন্ধ হয়ে যাবে বিশ্বের অন্যতম প্রাচীন সংবাদপত্রের মুদ্রিত সংস্করণ। ৩২০ বছরের পুরোনোর উইনার জান্টুং – আর হাতে নিয়ে পড়তে পারবেন না পাঠকরা। পড়বার সুযোগ মিলবে অনলাইনে।  রাষ্ট্রীয় মালিকানাধীন এই পত্রিকাটিকে ঘিরে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল । কয়েকদিন আগে অষ্ট্রিয়ার পার্লামেন্টে পত্রিকার বন্ধের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

অষ্ট্রিয়ার সংসদের এক সদস্য জানিয়েছেন, মুদ্রিত সংস্করণ না পাওয়া গেলেও খুব শীঘ্রই পত্রিকার অনলাইনে চালু করবার চেষ্টা চালাচ্ছেন তাঁরা। সব ঠিকঠাক এগোলে ১ জুলাই থেকে ডিজিটাল সংস্করণ পাঠকরা তাঁদের মোবাইল অথবা ল্যাপটপ স্ক্রিনে পড়তে পারবেন। বছরে দশটি ডিজিটাল সংস্করণ প্রকাশিত হওয়ার কথা রয়েছে। পত্রিকাটি মূলত সরকারি গেজেট প্রকাশ করে আয় করত। সে বাবদ উপার্জিত অর্থও রাষ্ট্রীয় মালিকানাধীন অনলাইন প্ল্যাটফর্মে স্থানান্তরতিত হবে।

পত্রিকাটির প্রথম আত্মপাকাশ ঘটে ১৭০৩ সালে। প্রাথমিক পর্বে উইনারিসেস ডায়ারিয়াম নামে পরিচিত ছিল দ্বি- সাপ্তাহিকীটি। পরে, ১৭৮০ সালে নাম পালটে করা হয় উইনার জান্টুং । অষ্ট্রিয় সম্রাট প্রথম ফ্রাঞ্জ জোসেফ ১৮৫৭ সালে জাতীয়করণের ঘোষণা করলে পত্রিকাটির মালিকানার পরিবর্তন ঘটে। ২০০৪ সালে পত্রিকাটি প্রচলিত পত্রিকাগুলোর মধ্যে অন্যতম প্রাচীন সংবাদপত্রের শিরোপা লাভ করে। এত পুরোনো পত্রিকা রাষ্ট্রীয়করণ হয়ে যাওয়ায় পত্রিকার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। ভবিষ্যতে ডিজিটাল সংস্করণ প্রকাশিত হলেতার চেহারা কেমন হবে তা নিয়ে চিন্তিত সংস্থার কর্ণধাররা। দায়িত্বশীল সাংবাদিকতা যে সঙ্কটের মুখে পড়তে পারে তার আঁচ পাচ্ছেন তাঁরা। পত্রিকার সঙ্গে বর্তমানে ২০০ জন কর্মী যুক্ত রয়েছেন যার মধ্যে ৪০ জন প্রশিক্ষিত অভিজ্ঞ সাংবাদিক। সরকারি সিদ্ধান্তে তাঁদের আর্থ-সামাজিক নিরাপত্তা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। ইতিমধ্যে সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদে রাস্তায় নেমেছেন সাধারণ মানুষ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!