Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • আগস্ট ৩, ২০২৩

বার বার ভেস্তে গিয়েছে মণিপুর নিয়ে আলোচনা। বিরোধীদের মধ্যপন্থা অবলম্বনে কাটবে কি অচলাবস্থা ?

আরম্ভ ওয়েব ডেস্ক
বার বার ভেস্তে গিয়েছে  মণিপুর নিয়ে আলোচনা। বিরোধীদের মধ্যপন্থা অবলম্বনে কাটবে কি অচলাবস্থা ?

বাদল অধিবেশনের শুরু থেকেই মণিপুর নিয়ে উত্তপ্ত সংসদ। বার বার এনিয়ে আলোচনার প্রসঙ্গ উঠলেও সরকার ও বিরোধীদের দাবি আর পালটা দাবির টালবাহানায় তা আর সম্ভব হয়নি। এমতাবস্থায়, বিরোধী ইণ্ডিয়া জোটের অন্তর্ভূক্ত রাজনৈতিক দলগুলি মধ্যপন্থা অনুসরণ করতে চাইছেন, যাতে উত্তর-পূর্বের পাহাড়ের কোলে অবস্থিত রাজ্যটিতে ঘটে যাওয়া নারী নিগ্রহের ঘটনা নিয়ে কথাবার্তা শুরু করা সম্ভব হয়। এব্যাপারে তাঁরা প্রস্তাব রেখেছেন। তবে, শাসক দলের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া মেলেনি।

গত কয়েক সপ্তাহ ধরেই মণিপুর নিয়ে আলোচনা করতে গিয়ে একে অপরের সঙ্গে বাক্‌ বিতণ্ডায় জড়িয়ে পড়ছেন শাসক ও বিরোধী দলের জনপ্রতিনিধিরা। যে কারণে মণিপুর সমস্যা নিয়ে ফলপ্রসূ কোনো সমাধানে পৌঁছোতে পারছেন না তাঁরা। বিরোধীদের দাবি, সংসদ পরিচালনার ২৬৭ নম্বর ধারা মেনে আলোচনা হোক। যা মণিপুর নিয়ে সমগ্র দিন ব্যাপী  বাক্য বিনিময়ের  সুযোগ দেবে। যার মাধ্যমে ‘ইণ্ডিয়া’-জোটের সাংসদরা উত্তর-পূর্বের রাজ্যের সমস্যার বিভিন্ন দিক নিয়ে  নিজেদের মতামত রাখতে পারবেন। অপরদিকে সরকারের বক্তব্য হল,  ১৭৬ নম্বর আইনের আওতায় সংক্ষিপ্ত আলোচনাতেই শেষ হোক মণিপুরের পৈশাচিক  ইতিবৃত্ত। এনিয়ে দু পক্ষের দীর্ঘ বাদানুবাদের পর বিরোধীদের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছে ১৬৭ নম্বর বিধিতে আলচনা করতে হবে। যাতে যাবতীয় বাক্যবিনিময়ের পর ভোটাভুটি করা সম্ভব হয়। বিরোধীরা সমাধান চাইলেও সরকারপক্ষ থেকে তা গ্রহণ করতে ইচ্ছুক কিনা তা নিয়ে সংশয় রয়েছে।

মণিপুরে নারী নির্যাতনের নারকীয় ঘটনার ভিডিও দেখে শিউরে উঠেছে প্রায় সব শুভবুদ্ধিসসুম্পন্ন মানুষ। প্রধানমন্ত্রী নতুন অধিবেশন শুরুর দিনে সংবাদ মাধ্যমের সামনে বিবৃতি দিলেও সংসদে উত্তর-পূর্বে হিংসা উপদ্রুত রাজ্য নিয়ে একটি কথাও খরচ করেননি। যা নিয়ে বারবার সরব হয়েছেন বিরোধীরা। এখন তাঁদের নতুন প্রস্তাবের জবাবে সরকারের প্রধান হিসেবে কোনো বক্তব্য তিনি রাখেন  কিনা সেটাই বড়ো প্রশ্ন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!