Advertisement
  • দে । শ
  • জুলাই ২৭, ২০২৩

হাই কোর্টের নির্দেশ কে চ্যালেঞ্জ, এফআইআর মামলায় শীর্ষ আদালতের দারস্থ শুভেন্দু

আরম্ভ ওয়েব ডেস্ক
হাই কোর্টের নির্দেশ কে চ্যালেঞ্জ, এফআইআর মামলায় শীর্ষ আদালতের দারস্থ শুভেন্দু

তথ্যপ্রমাণ থাকলে রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআর দায়ের করা যাবে। সে ক্ষেত্রে আদালতের অনুমতি নিতে হবে না। কলকাতা হাই কোর্ট গত বৃহস্পতিবার এমন নির্দেশই দিয়েছে। এবার সেই নির্দেশকে চ্যালেঞ্জ শুভেন্দু অধিকারী সুপ্রিম কোর্টে গেলেন। কলকাতা হাই কোর্টের এই নির্দেশের পর শুভেন্দু অধিকারী শীর্ষ আদালতের দৃষ্টি আকর্ষণ করেছেন।

শুভেন্দু অধিকারীর এই বিরম্বনার পিছনে জনৈক সুমন সিংহের দায়ের করা এক জনস্বার্থ মামলার ভূমিকা রয়েছে।

গত বৃহস্পতিবার বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় এবং বিচারপতি বিশ্বরূপ চৌধুরীর ডিভিশন বেঞ্চ একটি অন্তর্বর্তী নির্দেশ দেন। সেই নির্দেশে জানানো হয়, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কোনও অভিযোগ উঠলে তা খতিয়ে দেখবে পুলিশ। সে ক্ষেত্রে আইনানুগ পদক্ষেপ করবে প্রশাসন। ওই দুই বিচারপতি আরো জানান, অভিযোগ গ্রহণযোগ্য হলে পুলিশ এফআইআর দায়ের করতে পারবে। তবে গ্রেফতার বা কড়া পদক্ষেপ করার আগে আদালতের অনুমতি নিতে হবে। চার সপ্তাহ পরে আবার ওই মামলার শুনানি। হাই কোর্টের ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে আবেদন করেছেন শুভেন্দু। বিষয়টি নিয়ে শীর্ষ আদালতের দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি। আগামী ৪ অগস্ট ওই মামলার শুনানি রয়েছে।

হাই কোর্টের নির্দেশের পরই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অভিযোগ দায়ের হল থানায়। গত ২৫ জুলাই প্ররোচনা দেওয়ার অভিযোগে শুভেন্দুর বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার মোহনপুর থানায়। পঞ্চায়েত ভোটের দিন মোহনপুর থানার রামপুরা এলাকায় ব্যালট বাক্স পুকুরে ফেলে দেওয়ার ঘটনা ঘটেছিল। এফআইআরে দাবি করা হয়েছে, ওই ঘটনায় নন্দীগ্রামের বিধায়কের প্ররোচনা রয়েছে।

তবে পঞ্চায়েত নির্বাচনের প্রচারে শুভেন্দুকে বলতে শোনা গেছে, পঞ্চায়েত ভোটে অনিয়ম দেখলে ভোটবাক্স জলে ফেলে দিন। পরেও বিরোধীদের সমালোচনার উত্তরে বিরোধী দলনেতা  বলেছেন, ‘‘আমি তো বলে দিয়েছিলাম, যেখানে যেখানে ছাপ্পা ভোট হবে, সেখানে ব্যালট বাক্স নিয়ে পুকুরে ফেলে দেবে!’’ এবার দেখা যাক শুভেন্দুর বিরুদ্ধে এই অভিযোগে পুলিশ ব্যবস্থা নিতে পারে না কি শীর্ষ আদালতে তিনি রক্ষা কবচ পান!


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!