Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • মে ৩১, ২০২৩

দেশের ১৫০ মেডিক্যাল কলেজ হারাতে পারে স্বীকৃতি । ৮ রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে রয়েছে পশ্চিমবঙ্গের নামও

আরম্ভ ওয়েব ডেস্ক
দেশের ১৫০ মেডিক্যাল কলেজ হারাতে পারে স্বীকৃতি । ৮ রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে রয়েছে পশ্চিমবঙ্গের নামও

দেশের প্রায় ১৫০টি মেডিকেল কলেজ ন্যাশনাল মেডিকেল কমিশনের স্বীকৃতি হারাতে চলেছে। ন্যাশনাল মেডিক্যাল কমিশন যারা দেশের চিকিৎসা শিক্ষা এবং চিকিৎসা পেশাদারিত্বের নিয়ন্ত্রক সংস্থা তারা অপর্যাপ্ত ফ্যাকাল্টি এবং নিয়ম না মেনে চলার জন্য এই ১৫০টি মেডিকেল কলেজের বিরুদ্ধে এই ব্যবস্থা নিতে চলেছে বলে  সূত্র মারফত জানা গেছে। ইতিমধ্যে, সারা দেশে ৪০টি মেডিকেল কলেজ স্বীকৃতি বাতিল হয়েছে।ন্যাশনাল মেডিকেল কমিশনকে এই ১৫০টি মেডিকেল কলেজকে এই শাস্তির হাত থেকে বাঁচতে তাদের প্রমাণ করতে হবে যে তারা নির্ধারিত মান অনুসরণ করে চলছে।

ন্যাশনাল মেডিকেল কমিশন-এর রাডারে থাকা কলেজগুলির তালিকায় পশ্চিমবঙ্গ সহ গুজরাট, আসাম, পুদুচেরি, তামিলনাড়ু, পাঞ্জাব, অন্ধ্রপ্রদেশ, ত্রিপুরার মেডিকেল কলেজগুলি অন্তর্ভুক্ত রয়েছে বলে ওই  সূত্র জানিয়েছে।

এই কমিশন আন্ডারগ্র্যাজুয়েট মেডিকেল এডুকেশন বোর্ডে এক মাসেরও বেশি সময় ধরে পরিচালিত একটি পরিদর্শনের সময় এই ঘাটতিগুলি চিহ্নিত করেছে। তাতে দেখা গেছে এই মেডিকেল কলেজগুলিতে সিসিটিভি ক্যামেরা, আধার লিঙ্কযুক্ত বায়োমেট্রিক উপস্থিতি পদ্ধতির ত্রুটি এবং ফ্যাকাল্টির অপর্যাপ্ততা রয়েছে ।

ওই সূত্র আরও জানিয়েছে, কলেজগুলো যথাযথ সিসিটিভি ক্যামেরা ব্যবহার করছে না  ও তাদের কার্যকারিতার  মানদণ্ড অনুসরণ করছে না। বায়োমেট্রিক সুবিধা ঠিকমতো কাজ করছে না। পরিদর্শনের সময় তাদের নজরে এসেছে পোড়ানোর জন্য পর্যাপ্ত  ফ্যাকাল্টি নেই,  অনেক পদ শূন্য রয়েছে।

তবে পরিকাঠামো ঠিক করে নেওয়ার জন্য  মেডিকেল কলেজগুলো ন্যাশনাল মেডিকেল কমিশনার কাছে আপিল করার সুযোগ পাবে। ন্যাশনাল মেডিকেল কমিশনে ৩০ দিনের মধ্যে প্রথম আপিল করা যেতে পারে। আপিল খারিজ হলে তারা কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের কাছে যেতে পারেন, সেই ব্যবস্থাও রয়েছে।

ডিসেম্বরে, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডাভিয়া হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন,  যে মেডিকেল কলেজগুলি নিয়ম মেনে চলে না বা যথাযথ ফ্যাকাল্টি বজায় রাখে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে । তিনি বলেন, “আমাদের শিক্ষার্থীদের মানসম্পন্ন শিক্ষা দিতে হবে, আমাদের ভাল ডাক্তার তৈরি করতে হবে।”

তবে ১৫০টি মেডিকেল কলেজের স্বীকৃতি বাতিল করা দেশের কাছে  সংকট সৃষ্টির  কারণ হয়ে দাঁড়াতে পারে, কেননা  কয়েক দশক ধরে মেডিকেল কলেজ এবং মেডিকেল শিক্ষার্থীদের জন্য অপর্যাপ্ত আসন নেই।

কেন্দ্রীয় সরকারের প্রকাশিত সরকারি তথ্য অনুযায়ী, ২০১৪ সাল থেকে মেডিক্যাল কলেজের সংখ্যা প্রায় দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। ২০১৪ সালে, দেশে ৩৮৭টি  মেডিকেল কলেজ ছিল। ২০২৩ সালে সেই  সংখ্যা বেড়ে ৬৬০তে  দাঁড়িয়েছে । এর মধ্যে ২২টি হল অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স, ১০১৪ সালে যা ছিল সাতটি।

স্নাতকোত্তর আসনের সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। এখানে মোট ৬৫ হাজার ৩৩৫টি স্নাতকোত্তর আসন রয়েছে, যা ২০১৪  সালের চাইতে দ্বিগুণেরও বেশি, সরকারি তথ্য তাই বলছে । ২০১৪ সালে ৩১ হাজার ১৮৫টি স্নাতকোত্তর মেডিকেল আসন ছিল। এমবিবিএস আসনের সংখ্যা ১ লক্ষ ১ হাজার ৪৩টি হয়েছে যা  ২০১৪ সালে ছিল ৫১ হাজার ৩৪৮টি ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!