Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • ডিসেম্বর ৬, ২০২৫

চলতি বছরে ৩১৫৫ জন ভারতীয়কে বিতাড়িত করলো মার্কিন যুক্তরাষ্ট্র

আরম্ভ ওয়েব ডেস্ক
চলতি বছরে ৩১৫৫ জন ভারতীয়কে বিতাড়িত করলো মার্কিন যুক্তরাষ্ট্র

চলতি বছরের শুরু থেকেই মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্ক যথেষ্ট তিক্ত হয়ে দাঁড়িয়েছে। যার প্রভাব পড়েছে ভারত থেকে মার্কিন মুলুকে যাওয়া প্রবাসীদের ওপরও। ভারতীয় অভিবাসীদের মার্কিন যুক্তরাষ্ট্র থেকে তাড়িয়ে দেওয়ার সংখ্যাও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এবছর ২১ নভেম্বর পর্যন্ত ৩১৫৫ জন ভারতীয় নাগরিককে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বিতারিত করা হয়েছে। শুক্রবার সরকারের পক্ষ থেকে সংসদে এমন তথ্যই জানানো হয়েছে।

বিদেশ প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং সংসদে এক প্রশ্নের লিখিত জবাবে বলেন, ‘‌‘‌এবছর ৩১৫ জন ভারতীয় নাগরিককে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বহিস্কার করা হয়েছে। সমস্ত বহিষ্কারের ক্ষেত্রে তাদের ভারতীয় জাতীয়তার যাচাই প্রয়োজন।’‌ বিদেশ মন্ত্রককে জিজ্ঞাসা করা হয়েছিল যে, ‘‌ডাঙ্কি রুট’‌ দিয়ে প্রবেশ করা বেশ কয়েকজন ভারতীয়কে সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করা হয়েছে। যদি তাই হয়, তাহলে গত তিন বছরে মার্কিন সরকার কতজনকে ভারতে বহিষ্কার করেছে?‌ ‘‌ডাঙ্কি রুট’‌ শব্দটি মূলত উত্তর আমেরিকার প্রেক্ষাপটে অবৈধ অভিবাসনের জন্য ব্যবহৃত পথকে বোঝায়।

এই ব্যাপারে কীর্তি বর্ধন সিং বলেন, ‘‌মার্কিন সরকার সাধারণত এমন ব্যক্তিদের বহিষ্কার করে, যারা অবৈধভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছে কিংবা তাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে। এছাড়া কোনও নথিপত্র ছাড়াই মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করছে বলে প্রমাণিত হলে অথবা তাদের বিরুদ্ধে ফৌজদারি অপরাধের অভিযোগ থাকলে ওদেশ থেকে বিতাড়িত করা হয়।’‌ ভারত সরকার এই বহিস্কার অভিযানে মার্কিন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে সমন্বয় করে, গত তিন বছরে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বহিস্কৃত ভারতীয় নাগরিকদের পরিসংখ্যানও সংসদে তুলে ধরেন কেন্দ্রীয় বিদেশ প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘‌২০২৫ সালের ২১ নভেম্বর পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র থেকে নির্বাসিত ভারতীয় নাগরিকের সংখ্যা ছিল ৩১৫৫। ২০২৪ সালে সংখ্যাটা ছিল ১৩৬৮ এবং ২০২৩ সালে সংখ্যাটা ছিল ৬১৭। ক্রমশ সংখ্যাটা বেড়েই চলেছে।’‌

কুয়েত এবং অন্যান্য দেশের কারাগারে কতজন ভারতীয় শ্রমিক বন্দী রয়েছেন, সেই প্রসঙ্গে কীর্তি বর্ধন সিং বলেন, ‘‌কুয়েতি কর্তৃপক্ষের শেয়ার করা তথ্য অনুসারে কুয়েতের কারাগারে মোট ৩১৬ জন ভারতীয় বন্দী রয়েছেন।’‌ গত কয়েক বছরে ভারতের হজ কমিটির অধীনে হজে যাওয়া ভারত থেকে যাওয়া হজযাত্রীদের রাজ্যভিত্তিক বিবরণও তুলে ধরেন। যেখানে দেখা গেছে যে, ২০২৪ সালে ভারতের বিভিন্ন স্থান থেকে ১,৩৯,৯৬৪ জন হজযাত্রী, ২০২৩ সালে ১,৩৯,৪২৯ জন এবং ২০২২ সালে ৫৬,৬৩৪ জন হজযাত্রী তীর্থযাত্রার উদ্দেশ্যে রওনা হয়েছেন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!