Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • এপ্রিল ১০, ২০২৬

হুমায়ুন ওয়েইসি বিচ্ছেদ, বঙ্গ ভোটে একাই লড়বে মিম

আরম্ভ ওয়েব ডেস্ক
হুমায়ুন ওয়েইসি বিচ্ছেদ, বঙ্গ ভোটে একাই লড়বে মিম

পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন মোড় আনল আসাদউদ্দিন ওয়েইসি-র দল অলইন্ডিয়া মিম। হুমায়ুন কবীরের নেতৃত্বাধীন আমজনতা উন্নয়ন পার্টির সঙ্গে তাদের জোট ভেঙে দেওয়ার সিদ্ধান্ত শুক্রবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। ফলে আসন্ন নির্বাচনে বাংলায় এককভাবেই প্রতিদ্বন্দ্বিতা করবে মিম।

এর আগে মুর্শিদাবাদের নওদায় এক সভায় এসে ওয়েইসি নিজেই হুমায়ুন কবীর এবং তার দলের প্রার্থীদের জেতানোর আহ্বান জানিয়েছিলেন। কিন্তু সাম্প্রতিক এক বিতর্কিত ভিডিও প্রকাশ্যে আসার জেরে সেই অবস্থান থেকে সরে এল মিম। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি আরম্ভ ওয়েব ডেস্ক।

বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেস একটি ভিডিও প্রকাশ করে, যেখানে অভিযোগ করা হয় যে হুমায়ুন কবীর নাকি বিজেপি-র সঙ্গে ১০০০ কোটি টাকার একটি চুক্তির উদ্যোগ নিয়েছিলেন। সেই চুক্তির বিনিময়ে বিজেপি রাজ্যে সরকার গঠন করতে পারলে ডেপুটি মুখ্যমন্ত্রী হওয়ার দাবি তুলেছিলেন বলেও দাবি করা হয়। একই ভিডিওতে বাবরি মসজিদ নির্মাণের প্রসঙ্গ তুলে মুসলিম আবেগকে প্রভাবিত করার কথাও শোনা যায়।

ভিডিও সামনে আসার পরই মিম কড়া পদক্ষেপ নেয়। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দলটির তরফে জানানো হয়, মুসলমানদের মর্যাদা ও সম্মান নিয়ে প্রশ্ন তোলে এমন কোনও বক্তব্য বা কর্মকাণ্ডের সঙ্গে তারা যুক্ত থাকতে পারে না।

দলটির পক্ষ থেকে আরও বলা হয়েছে, পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ধর্মনিরপেক্ষ শাসন থাকা সত্ত্বেও মুসলমানদের উন্নয়ন তেমন হয়নি। তাই প্রান্তিক জনগোষ্ঠীর জন্য একটি স্বাধীন রাজনৈতিক কণ্ঠস্বর গড়ে তোলাই তাদের মূল লক্ষ্য।

এই অবস্থান স্পষ্ট করেই মিম জানিয়ে দিয়েছে, বাংলার নির্বাচনে তারা একাই লড়বে এবং ভবিষ্যতে কোনও রাজনৈতিক দলের সঙ্গে জোটে যাওয়ার পরিকল্পনা নেই।

এদিকে তৃণমূলের এই ভিডিও প্রকাশকে হুমায়ুন এআই দিয়ে তৈরি করা ভিডিও বলে অভিযোগ করে বলেছেন, এই কাজ যাঁরা করেছেন তাঁদের বিরুদ্ধে তিনি মানহানির মামলা করবেন। এখন দেখার পরিস্থিতি কোন দিকে গড়ায়।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!