Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জানুয়ারি ২০, ২০২৪

সীমান্ত অঞ্চলে উত্তেজনা কমাতে সম্মত পাকিস্তান ও ইরান

আরম্ভ ওয়েব ডেস্ক
সীমান্ত অঞ্চলে উত্তেজনা কমাতে সম্মত পাকিস্তান ও ইরান

পাকিস্তান ও ইরানের বেলুচিস্তানের সীমান্ত অঞ্চলে জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়িয়ে দিয়েছিল। অবশেষে দুই দেশই সীমান্ত অঞ্চলে একের পর এক সামরিক উত্তেজনা কমাতে সম্মত হয়েছে।

মঙ্গলবার রাতে পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের জঙ্গি ঘাঁটিতে ইরান ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালানোর সঙ্গে সঙ্গে উত্তেজনা সৃষ্টি হয়। জবাবে পাকিস্তান বৃহস্পতিবার ইরানের অভ্যন্তরে জঙ্গি লক্ষ্যবস্তুতে হামলা চালায়। “টিট-ফর-ট্যাট” পদক্ষেপের কারণে উভয় দেশই তাদের রাষ্ট্রদূতদের প্রত্যাহার করে নেয়। দুই দেশই সীমান্তে স্থানীয় জনগণের ওপর এই হামলার প্রভাব সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেছিল। জাতিসংঘ এবং মার্কিন যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন আন্তর্জাতিক সম্প্রদায় দুই দেশকে সংযমের আহ্বান জানিয়েছে। চীন দুই দেশের মধ্যে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে।

উত্তেজনা সৃষ্টির পর পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী জলিল আব্বাস জিলানি ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ানের মধ্যে ফোনালাপ হওয়ার পরপরই দুই দেশের মধ্যে উত্তেজনা প্রশমিত হওয়ার পথ প্রশস্ত করেছে। ইসলামাবাদের পররাষ্ট্রমন্ত্রক থেকে প্রকাশিত যৌথ বিবৃতিতে “উত্তেজক পরিস্থিতি হ্রাস” এবং সন্ত্রাস দমন ও অন্যান্য পারস্পরিক উদ্বেগের বিষয়ে সমন্বয় জোরদার করার জন্য দুই দেশের চুক্তির কথা তুলে ধরা হয়েছে। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আঞ্চলিক অখণ্ডতা এবং সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা ও সহযোগিতার ওপর জোর দিয়েছেন।

পাকিস্তান ও ইরানের মধ্যে বিভক্ত বেলুচিস্তান অঞ্চলটি দীর্ঘদিন ধরে জঙ্গি তৎপরতার ঘাঁটি হিসেবে চিহ্নিত। জঙ্গি ঘাঁটি ধ্বংস করার জন্য ইরান পাকিস্তানে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালায়। বৃহস্পতিবার পাকিস্তান প্রতিশোধ নেয়। দুই দেশের সামরিক পদক্ষেপ উত্তেজনা বাড়িয়ে তোলে। পাকিস্তান তেহরান থেকে তাদের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে নেয় এবং ইসলামাবাদে ইরানের রাষ্ট্রদূতের প্রত্যাবর্তনকে বাধা দেয়।

এই পটভূমিতে পাকিস্তানের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী আনোয়ার-উল-হক কাকার সুইজারল্যান্ডের ডাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে আসেন। এরপর জরুরী নিরাপত্তা বিষয়ক সভা করেন। কাকারের কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, “পাকিস্তানের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা সম্পূর্ণরূপে অলঙ্ঘনীয়। যে কোনও অজুহাতে কেউ এটি লঙ্ঘনের চেষ্টা করলে  পূর্ণ শক্তির সাথে জবাব দেওয়া হবে।” বিবৃতিতে আরও বলা হয়েছে, “ভাল প্রতিবেশী সম্পর্ক পরিচালনার সার্বজনীন নীতির সাথে সামঞ্জস্য রেখে, দুই দেশ পারস্পরিকভাবে সংলাপ এবং কূটনীতির মাধ্যমে ছোটখাটো ঝামেলা কাটিয়ে উঠতে সক্ষম হবে এবং তাদের ঐতিহাসিক সম্পর্ককে আরও গভীর করার পথ প্রশস্ত করবে।”


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!