Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • মে ৯, ২০২৩

জয়ের শহরে বিশ্বকাপ ? আপত্তি পাক ক্রিকেটের

আরম্ভ ওয়েব ডেস্ক
জয়ের শহরে বিশ্বকাপ ? আপত্তি পাক ক্রিকেটের

গতবছরই ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়েছিল, পাকিস্তানে এশিয়া কাপ খেলতে যাবে না। ভারতের চাপেই শেষ পর্যন্ত পাকিস্তান থেকে এশিয়া কাপ সরানোর পথে হাঁটতে চলেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। এরমধ্যেই বিশ্বকাপ নিয়ে ভারতের ওপর চাপ তৈরির চেষ্টা করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

বিভিন্ন সূত্র থেকে জানা গিয়েছিল, বিশ্বকাপে পাকিস্তান কলকাতা কিংবা চেন্নাইয়ে ভারতের বিরুদ্ধে খেলতে আগ্রহী। কিন্তু আয়োজক ভারতীয় ক্রিকেট বোর্ড চাইছে ভারত–পাকিস্তানের মতো হাইভোল্টেজ ম্যাচ আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আয়োজন করতে। এই স্টেডিয়ামেই রয়েছে সবথেকে বেশি দর্শকাসন। তাছাড়া আমেদাবাদ ভারতীয় বোর্ড সচিব জয় শাহ’‌র নিজের শহর। তাই ভারত–পাকিস্তান ম্যাচ আমেদাবাদেই করতে আগ্রহী ভারতীয় ক্রিকেট বোর্ড।

জয় শাহ–কে শিক্ষা দিতেই আমেদাবাদে খেলতে চাইছে না পাকিস্তান। কারণ জয় শাহ–ই পাকিস্তানে এশিয়া কাপ খেলতে যাওয়ার ব্যাপারে আপত্তি জানিয়েছেন। তাই জয় শাহকে চাপে ফেলতে চাইছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। কলকাতা অথবা চেন্নাইয়ে ভারতের বিরুদ্ধে খেলতে আগ্রহী পাকিস্তান। এই দুই শহরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও আইসিসি–র কাছে সন্তুষ্টির কথা জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। বোর্ডের এক কর্তা জানিয়েছেন, বিশ্বকাপের ক্রীড়াসূচি প্রকাশের আগে বিস্তারিত কিছু জানানো হচ্ছে না। তবে পাকিস্তান আমেদাবাদে ভারতের বিরুদ্ধে খেলতে সম্ভবত রাজি হবে না।

এই পরিস্থিতিতে আমেদাবাদে যদি ভারত-পাকিস্তান ম্যাচ না হয় তাহলে চেন্নাই, বেঙ্গালুরু বা কলকাতায় তা হতে পারে। ২০১৬ সালে টি২০ বিশ্বকাপে ভারত–পাক ম্যাচ হয়েছিল ইডেনে। সেই শেষবার ভারতে খেলেছে পাকিস্তান। ২০২৫ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি হবে পাকিস্তানে। ভারতে আসন্ন বিশ্বকাপে খেলার পাল্টা হিসেবে ওই প্রতিযোগিতায় অংশ নেওয়ার ব্যাপারে ভারতীয় বোর্ডের কাছ থেকে লিখিত প্রতিশ্রুতি পাকিস্তান ক্রিকেট বোর্ড চাইতে পারে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!