Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জুন ২২, ২০২৩

আদর্শ আচরণ বিধি জারির মধ্যে কি ভাবে রাজ্য পুলিশে রদ বদল ? প্রশ্ন তুলে কমিশনকে চিঠি দিল বিজেপি

আরম্ভ ওয়েব ডেস্ক
আদর্শ আচরণ বিধি জারির মধ্যে কি ভাবে রাজ্য পুলিশে রদ বদল ? প্রশ্ন তুলে কমিশনকে চিঠি দিল বিজেপি

রাজ্য ৯ জুন থেকে আদর্শ নির্বাচনী আচরণ বিধি কার্যকর হয়েছে। এখন কমিশনের নির্দেশে সমস্ত প্রশাসনিক কাজ চলার নিয়ম। অথচ রাজ্যে পঞ্চায়েত নির্বাচন প্রক্রিয়া চলাকালীন এবং আদর্শ আচরণ বিধি কার্যকর থাকাকালীন ১০ জন পুলিশ আধিকারিককে কী ভাবে বদলি করতে পারে রাজ্য সরকার? এই প্রশ্নের জবাব চেয়ে রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহাকে চিঠি দিল বিজেপি। ২৪ ঘণ্টার মধ্যে ওই আধিকারিকদের বদলির সিদ্ধান্ত রাজ্য সরকার প্রত্যাহার না করলে বিজেপি আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে ।

বুধবার নবান্ন থেকে জারি করা এক নির্দেশিকায় রাজ্যের ১০ জন পুলিশ আধিকারিককে বদলি করা হয়েছে। বিজেপির প্রশ্ন, পঞ্চায়েত নির্বাচন ঘোষণার পর থেকে রাজ্য প্রশাসনকে নিয়ন্ত্রণের দায়িত্ব নির্বাচন কমিশনের হাতে চলে গিয়েছে। এই অবস্থায় কী করে পুলিশ আধিকারিকদের বদলি করতে পারে রাজ্য সরকার। কেন সেই নির্দেশের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেয়নি রাজ্য নির্বাচন কমিশনার। বিজেপির দাবি, আগামী ২৪ ঘণ্টার মধ্যে রাজ্যের ওই ১০ জন পুলিশকে বদলির নির্দেশিকা প্রত্যাহার করতে হবে। আর সেটা না হলে বিজেপি আইনি পথে এই কাজের মোকাবিলা করবে বলে হুঁশিয়ারিও দিয়েছে।

রাজ্য নির্বাচন কমিশনের পদে রাজীব সিনহাকে নিয়োগের পর থেকেই রাজ্য তাঁর নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা। আদালতেও বুধবার রাজ্য নির্বাচন কমিশনারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে। বিরোধীদের দাবি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর পরিবারের অতি ঘনিষ্ঠ এই প্রাক্তন আমলা। তাই তিনি রাজ্ সরকারের মন জয় করে চলছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!