Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জুন ২০, ২০২৩

বড়ঞায় প্রতীক জমা দিতে এসে তৃণমূলের হাতে আক্রান্ত কংগ্রেস, অধীরের নেতৃত্বে ধর্ণা

আরম্ভ ওয়েব ডেস্ক
বড়ঞায় প্রতীক জমা দিতে এসে  তৃণমূলের হাতে আক্রান্ত কংগ্রেস, অধীরের নেতৃত্বে ধর্ণা

দলের প্রতীক জমা দিতে না পেরে মুর্শিদাবাদের বড়ঞায় বিডিও অফিসের বাইরে ধর্ণায় বসেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। অধীর রঞ্জন চৌধুরীর এই প্রতিবাদের কারণ, বড়ঞায় ২০০ কংগ্রেস কর্মী বি-ফর্ম জমা দিতে এলে বিডিও অফিসের তিন কিলো মিটার আগে থেকেই তৃণমূলের আক্রমণের মুখে পড়ে কংগ্রেস। তাঁদের ধাওয়া করে বিডিও অফিস পর্যন্ত নিয়ে এসে তাঁদের হাত থেকে বি-ফর্ম ছিনিয়ে নেয় তৃণমূল, মাথা ফাঁটানো হয় কংগ্রেস কর্মীর, এমনটাই অভিযোগ। আর তৃণমূলের এই বাধায় পুলিশ ছিল নিস্ক্রিয়, এমনটাই অভিযোগ। এদিকে এই আক্রমণের খবর পেয়েই বড়ঞা বিডিও অফিসে চলে আসেন অধীর রঞ্জন চৌধুরী। তিনি বলেন, “বড়ঞার বিডিও কংগ্রেসকে জানায় আপনারা অবস্থান প্রত্যাহার করুণ, বি-ফর্ম জমা নেওয়া হবে। আমরা বলি, আগে জমা নিন তার পর অবস্থান তুলব। এখন আবার শুনছি বিডিও অফিস থেকে বলছে, রাজ্য নির্বাচন কমিশন থেকে এখনও কোনও নির্দেশ আসেনি। আমাদের অবস্থান চালিয়ে যাওয়া ছাড়া এখন উপায় নেই। কেননা আমরা জানি না, ২০০ জনের প্রতীক জমা দোওয়ার কী হবে, যে বি- ফর্মগুলো ছিনিয়ে নিয়েছে তারই বা কী হবে।”
এদিকে বড়ঞার এই ঘটনার প্রতিবাদে রাজ্য নির্বাচন কমিশনের অফিসে বিক্ষোভ দেখিয়েছে কংগ্রেস।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!