- এই মুহূর্তে দে । শ
- জুন ২৮, ২০২৩
ফের কোচবিহারের গীতালদহে গুলি, আক্রান্ত তৃণমূল প্রার্থীর ভাই, অভিযোগ বিজেপির দিকে
পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে কোচবিহার জেলা। সকালবেলা গুলি দিয়ে কোচবিহারের গীতালদহে নম্বর পঞ্চায়েত এলাকায় মঙ্গলবার দিন শুরু হয়েছিল। মঙ্গলবার রাতেও সেই গীতালদহ-১ পঞ্চায়েতের আবারও উত্তপ্ত কোচবিহারের দিনহাটা। মঙ্গলবার সকালের অশান্তির রেশ কাটতে না-কাটতেই রাতে ফের গুলি চলল সেখানে। এ বার গীতালদহ-১ পঞ্চায়েতের বিদায়ী প্রধান বিজলী খাতুনের ভাই শাহানুর হক গুলিবিদ্ধ হলেন। তাঁকে করার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। খুব স্বাভাবিক ভাবেই বিজেপি তৃণমূলের এই অভিযোগ অস্বীকার করেছে।
গুলিবিদ্ধ হওয়ার পর গুরুতর জখম অবস্থায় প্রথমে শাহানুরকে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসকেরা তাঁকে কোচবিহারে স্থানান্তরিত করার পরামর্শ দেন। আপাতত কোচবিহারের একটি বেসরকারি হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে। ঘটনাস্থলে রাতেই উপস্থিত হয় বিশাল পুলিশ বাহিনী।
তৃণমূলের দিনহাটা জেলা নেতৃত্ব সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ১১টা নাগাদ গীতালদহে তৃণমূলের প্রার্থী বিজলী খাতুনের নির্বাচনী প্রচার সেরে বাড়ি ফেরার পথে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হন তাঁর ভাই শাহানুর। দুষ্কৃতীরা তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হন শাহানুর। পেটে গুলি লাগে শাহানুরের। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তৃণমূলের তরফে অভিযোগ, “বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা দিনহাটায় তৃণমূল প্রার্থীদের চিহ্নিত করে করে তাঁদের উপর হামলা চালাচ্ছে। প্রশাসনের কাছে দ্রুত পদক্ষেপের আবেদন জানানো হয়েছে। অভিযোগ, এলাকাটা সীমান্তবর্তী হওয়ায় বিএসএফের মদতে পার পেয়ে যাচ্ছেন বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। তবে তৃণমূলের মন্ত্রী উদয়ন গুহ অভিোগ করে বলোছেন, এই ঘটনার পিছনে জেলার বিজেপি নেতা ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের সরাসরি ইন্ধন আছে।” এর আগেও মঙ্গলবার সকালে গীতালদহে গুলি চলার ঘটনা ও তাতে এক তৃণমূল কর্মীর মৃত্যু ও ৫ জন গুলিবিদ্ধ হওয়ার পর উদয়ন গুহ নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে অভিযোগ করে বলেছিলেন, “কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর বাড়ি হল দুস্কৃতীদের আস্তানা। পুলিশের কাছে দাবি করছি নিশীথ প্রামাণিকের বাড়ি সার্চ করতে।”
❤ Support Us






