Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জুন ২৪, ২০২৩

আদ্রার মৃত তৃণমূল নেতার বাড়িতে রাজ্যপালের ফোন।দোষীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণে কমিশনকে নির্দেশ

আরম্ভ ওয়েব ডেস্ক
আদ্রার মৃত তৃণমূল নেতার বাড়িতে রাজ্যপালের ফোন।দোষীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণে কমিশনকে নির্দেশ

ফাইলচিত্র

পুরুলিয়ার আদ্রায় খুন হওয়া টাউন তৃণমূল নেতা ধনঞ্জয় চৌবের পরিবারের সঙ্গে শনিবার বিকেলে ফোন করে কথা বললেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এই ঘটনায় দোষীদের শাস্তিদানের বিষয়ে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য তার পরেই রাজ্য নির্বাচন কমিশনারকে নির্দেশ দিলেন রাজ্যপাল।

শনিবার বিকেলে রাজ্যপাল সিভি আনন্দ বোস গত বৃহস্পতিবার পুরুলিয়ার আদ্রায় তৃণমূল পার্টি অফিসের বারান্দায় বসে থাকার সময় সন্ধ্যা ৭টা নাগাদ দুস্কৃতীর গুলিতে খুন হওয়া ধনঞ্জয় চৌবের দাদাকে ফোন করেন। রাজ্যপাল ফোন করে নিহতের দাদার কাছে জানতে চান, তাঁরা কি চাইছেন? মৃতের দাদা বলেন, আমরা দোষীদের উপযুক্ত শাস্তি চাই। রাজ্যপাল নিহতের পরিবারকে এককালীন ২৫ হাজার টাকা ও মৃত তৃণমূল নেতার সন্তানের শিক্ষার ভার নিতে চেয়ে পাশে থাকার আশ্বাস দেন। এর পর রাজ্যপাল রাজ্য নির্বাচন কমিশনারকে ফোন করে আদ্রায় তৃণমূল নেতা খুনের ঘটনায় দোষীদের শাস্তির বিষয়ে উপযুক্ত ব্যবস্থা নিতে নির্দেশ দেন। আদ্রায় তৃণমূল নেতার খুনের ঘটনায় ধৃত দু’জনের মধ্যে একজন কংগ্রেসের পঞ্চায়েত নির্বাচনের প্রার্থী।

প্রসঙ্গত এর আগে রাজ্যপাল মুর্শিদাবাদের খড়গ্রামে যান মৃত কংগ্রেস কর্মীর বাড়িতে। তারপর পঞ্চায়েত নির্বাচনের মনেনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে অশান্ত ভাঙড় ও ক্যানিংয়ে যান। কথা বলেন শাসক বিরোধী দলের নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে। তবে রাজ্যপালের খড়গ্রাম, ভাঙড় ও ক্যানিংয়ে যাওয়া নিয়ে কড়া সমালোচনা করে রাজ্যের শাসক দল তৃণমূল। তণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, “রাজ্যপাল বিরোধীদের উস্কানি দিচ্ছেন। কোথায় তৃণমূল কর্মীরাও তো মারা গেছেন, তিনি তো তাদের বাড়ি যাচ্ছেন না?” এবার রাজ্যপাল পুরুলিয়া টাউন তৃণমূলের প্রয়াত নেতা ধনঞ্জয় চৌবের বাড়িতে ফোন করলেন, সাহায্যের আশ্বাস দিলেন, কমিশনে ফোন করে এই খুনের ঘটনার উপযুক্ত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন। এবার কী বলে তৃণমূল সেটাই দেখার।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!