Advertisement
  • দে । শ প্রচ্ছদ রচনা
  • মে ১৮, ২০২৬

পুলিশের ওপর হামলায় ‘জিরো টলারেন্স’ নীতি, পার্কসার্কাসের ঘটনায় চুড়ান্ত সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর

আরম্ভ ওয়েব ডেস্ক
পুলিশের ওপর হামলায় ‘জিরো টলারেন্স’ নীতি, পার্কসার্কাসের ঘটনায় চুড়ান্ত সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর

পুলিশের উপর পাথর ছুড়লে তা কোনোভাবেই বরদাস্ত করা হবে না, সোমবার সাফ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রবিবার, বুলডোজার ‘নীতি’র বিরুদ্ধে প্রতিবাদে কার্যত রণক্ষেত্রের চেহারা নিয়েছিল পার্কসার্কাস। বিক্ষোভকারীদের ছোড়া পাথরে গুরুতর আহত হন কয়েজকন পুলিশকর্মী ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। এ ঘটনায় প্রায় ৪০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সোমবার পার্কসার্কাসে পুলিশের সাউথ-ইস্ট ডিভিশনের অফিস যান। সেখানে গিয়ে আহত পুলিশ কর্মীদের বিষয়ে খোঁজখবর নেন। পরিস্থিতি মোকাবিলায় পুলিশের ভূসয়ী প্রশংসা করে মুখ্যমন্ত্রী বিক্ষোভকারীদের চূড়ান্ত সতর্কবার্তা দিয়ে বলেন, পার্ক সার্কাসে এটাই শেষ ঘটনা, আবার যদি পরিকল্পিতভাবে এরকম কিছু করবার চেষ্টা হয়, তা কোনোভাবেই বরদাস্ত করা হবে না।’

মুখ্যমন্ত্রী জানিয়ে দেন, ‘গতকাল পার্কসার্কাসে যা হয়েছে তার পুনরাবৃত্তি আর হবে না। কোনো রাজনৈতিক, ধর্মীয়, সম্প্রদায়ের দিকে না তাকিয়ে আইন মেনে পুলিশ কাজ করবে। পার্কসার্কাসে এর আগেও এ জাতীয় ঘটনা ঘটেছে। রবিবার যা হয়েছে সেটাই পার্কসার্কাসে ঘটা শেষ ঘটনা। আমি নিষেধ করব এ জাতীয় কাজ বন্ধ করুন। পুলিশমন্ত্রী হিসেবে শেষ বারের মতো বলে গেলাম একটা পুলিশের গায়ে হাত পড়লে সরকার উপযুক্ত ব্যবস্থা নেবে। তার পরেও যদি কেউ পাথর ছোড়ে, পুলিশকে আক্রমণ করে ধর্মীয় স্লোগান দিয়ে, তাহলে আমার চেয়ে খারাপ পুলিশ মন্ত্রী আর কেউ হবেন না। গণতান্ত্রিক আন্দোনল হতে পারে কিন্তু হুলিগানিজম কোনওভাবেই বরদাস্ত করা হবে না। পুলিশের গায়ে হাত দিলে সরকার তা মেনে নেবে না।’

রাজ্যের মুখ্যমন্ত্রী ও পুলিশমন্ত্রী শুভেন্দু অধিকারীর এ ঘোষণার মাধ্যমে দুষ্কৃতী দমনে পুলিশকে কার্যত ফ্রি হ্যান্ড দিয়ে দিলেন। তিনি বলেন, ‘কাশ্মীরে যদি পাথর ছোড়া বন্ধ হতে পারে তাহলে পার্কসার্কাসেও পাথর ছোড়া বন্ধ হবে। মনে রাখতে হবে আগের সরকারের পুলিশ আর নতুন সরকারের পুলিশ এক নয়। আগের সরকারের পুলিশকে কাজ করতে দেওয়া হতো না। পুলিশের যোগ্যতা, শিক্ষা, বিএনএস মেনে কাজ করার মতো মানসিকতা আছে। এই পুলিশ জাতীয়তাবাদী।’

এরপর, মুখ্যমন্ত্রী পুলিশ কর্মীদের বলেন, ‘আপনাদের কাজে আমরা খুশি। ৪০ জনকে গ্রেফতার করা হয়েছে। নগরপাল বিষয়টি দেখছেন। পার্কসার্কাস সহ এর আগে যেখানে যেখানে এই জাতীয় ঘটনা ঘটিয়েছেন সেটা আর করবেন না। সরকার এই বিষয়ে জিরো টলারেন্স নীতি নিয়ে চলছে। পুলিশের কাছে অভিযোগ এলে পুলিশ যেন আইন অনুযায়ী ব্যবস্থা নেন।’


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!