Advertisement
  • দে । শ
  • মার্চ ২২, ২০২৩

আবার রাজরোষে অম্বিকেশ ? ছিনতাইয়ের পুরনো মামলায় আপাতত খারিজ পাসপোর্ট পুনর্নবীকরণের আবেদন

আরম্ভ ওয়েব ডেস্ক
আবার রাজরোষে অম্বিকেশ ? ছিনতাইয়ের পুরনো মামলায় আপাতত খারিজ পাসপোর্ট পুনর্নবীকরণের আবেদন

আবার বিপাকে অম্বিকেশ মহাপাত্র। ব্যঙ্গচিত্র কাণ্ডে ক’দিন আগে রেহাই পেয়েছিলেন, কিন্তু নতুন ফ্যাসাদে পড়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রবীণ অধ্যাপক। নিজের পাসপোর্ট পুনর্নবীকরণ করতে গিয়ে দেখেন, তাঁর নামে ছিনতাই ও শারীরিক নিগ্রহের অভিযোগ দায়ের করা হয়েছে। তাই আইনানু্যায়ী তাঁর পক্ষে বিদেশযাত্রা আপাতত অসম্ভব।

কার্টুন কাণ্ডে নিষ্কৃতি পাওয়ার পর আদালতের সার্টিফায়েড কপি নিয়ে সম্প্রতি নিজের পাসপোর্ট ১০ বছরের জন্য পুনর্নবীকরণের জন্য আবেদন জানান অম্বিকেশ। কিন্তু পঞ্চ সায়র থানার এক পুলিশ আধিকারিক তাঁকে বলেন তাঁর নামে হরিদেবপুর থানায় ১৪৩, ৩৪১, ৩২৩, ৩৭৯, ৫০৬ ধারায় মামলা দায়ের করা হয়েছে । তাই পাসপোর্ট রিনিউ আপাতত হচ্ছে না।

খোঁজ নিয়ে অধ্যাপক জানতে পারেন, ২০১৬ সালে হরিদেবপুর থানায় তাঁর বিরুদ্ধে শারীরিক নিগ্রহ ও ছিনতাইয়ের মামলা হয়েছিল। ২০১৮ সালে আলিপুর আদালতে মামলার অভিযোগনামা পেশ হয়। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও আদালত তাঁকে ডেকে পাঠাননি। পুলিশ প্রশাসনও তাঁকে এব্যাপারে কোনো তথ্য জানাননি।  কিন্তু এই অভিযোগের ভিত্তিতে তাঁর পাসপোর্ট রিনিউ ভেরিফিকেশন ‘নট ক্লিয়ার’ দেখানো হচ্ছে।

উল্লেখ্য যে সময়ের কথা বলা হছে, সে বছর তিনি বিধানসভা ভোটে বাম-কং জোট সমর্থিত নির্দল প্রার্থী ছিলেন। তাঁর কথায়,সেদিন ছিল বেহালা পূর্ব কেন্দ্রের নির্বাচন।  অধ্যাপকের দাবি, সেদিন এমন কোনো গুরুতর ঘটনা ঘটেনি। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, হরিদেবপুরে ২০১৬ সালের ৩০ এপ্রিল সকাল সাতটায় জনৈক সুব্রত বন্দ্যোপাধ্য়ায়ের ৫ হাজার টাকা ছিনতাই হয়। আর এব্যাপারে অম্বিকেশে শুধু নয় তাঁর সঙ্গে আরো সাত জন জড়িত রয়েছেন। যদিও যে ব্যক্তির কথা বলা হচ্ছে, তাঁর কথায় এমন কোনো অভিযোগ দিনি করেননি। একটা ঘটনা ঘটেছিল। তবে, তা মিটে গেছে।

 অম্বিকেশ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যার অধ্যাপক। দীর্ঘদিন অধ্যাপনা করেছেন। তাঁর দুই মেয়েও অত্যন্ত কৃতী ছাত্রী। একজন আমেরিকার টেক্সাস বিশ্ববিদ্যালয়ে রসায়নে পোষ্ট ডক্টোরাল রিসার্চ করছেন আর অন্যজন  ডিউক বিশ্ববিদ্যালয়ে  ইতিহাসে পিএইচডি করছেন । নিজের সন্তানদের কাছে যাওয়ার জন্য পাসপোর্ট রিনিউর আবেদন করেছিলেন। দীর্ঘ দিন তাঁর নামে মিথ্যা   মামলা  চলায়  তাসম্ভব হয়নি। কার্টুন কাণ্ডে রেহাই মেলার পর আবার এব্যাপারে এগোতে চেয়েছিলেন কিন্তু নতুন মামলায় তাঁর মার্কিন মুলুক যাত্রার  প্রক্রিয়া আরো বিলম্বিত হল।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!