- এই মুহূর্তে দে । শ
- নভেম্বর ১২, ২০২৪
বাসের বেপরোয় রেয়ারেষির বলি এক স্কুল ছাত্র, বিক্ষোভ উল্টোডাঙায়
দুই বেপরোয়া বাসের রেয়ারেষির বলি হলো এক খুদে পড়ুয়ার । সল্টলেকের ২ নম্বর গেছের কাছে এই দুর্ঘটনা ঘটে । তারপরই এলাকায় উত্তেজনা ছড়ায় । স্কুল শেষে মায়ের সঙ্গে বাড়ি ফেরার সময় ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা ।
পুলিশ সূত্রে খবর, সল্টলেকের একটি বেসরকারি স্কুলে পড়ত তৃতীয় শ্রেণির ওই ছাত্র । সল্টলেকের দুন্বর গেটের কাছে দুটি বেসরকারি বাস নিজেদের মধ্যে রেষারেষি করতে গেলে, একটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে রাস্তার একটি স্কুটিতে । ঘটনায় দুই স্কুল পড়ুয়া সহ তিনজন জখম হয় । পরে আহতদের উদ্ধার করে স্থানীয় এক হাসপাতালে নিয়ে যাওয়া হলে, তাদের একজন মারা যায় । বাকিরা এখনো চিকিৎসাধীন ।
শোভাবাজার থেকে হাওড়াগামী ওই দুইবাস বেশ কিছুক্ষণ ধরেই নিজেদের মধ্যে রেষারেষি করছিল । বাসের যাত্রীরা জানিয়েছেন, বাস চালকের বেপরোয়া গতি নিয়ে অনেকক্ষণ ধরেই আপত্তি জানাচ্ছিলেন সওয়ারিরা । কিন্তু যাত্রীদের কথায় কান দেয়নি বাসের চালক । পরে একসময় নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে পথচলতি এক স্কুটিতে । ওই স্কুটিতেই, দুর্ঘটনায় মৃত পড়ুয়া সহ তিনজন সাওয়ার ছিলেন । বাসের ধাক্কায় তিনজনেই রাস্তায় পরে যান । পরে তাদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানেই মৃত্যু ঘটে ওই পড়ুয়ার । মৃত পড়ুয়ার নাম আয়ুষ পাইন ।
পথ দুর্ঘটনায় ছাত্র মৃত্যুর পরই বিক্ষোভে ফেটে পড়েন শোকার্ত অভিভাবকেরা । উল্টোডাঙার হাডকো মোড় শুরু হয় প্রতিবাদ, বিক্ষোভ । ভাঙচুর করা হয় বাসে । স্থানীয় বাসিন্দাদের অভিযোগ জনবহুল এলাকা হওয়া সত্ত্বেও এলাকায় যান নিয়ন্ত্রণে পর্যাপ্ত পুলিশের অভাব রেয়েছে । তাই রাস্তায় দাপট বাড়ছে অনিয়ন্ত্রিত গতির যানের, যার শিকার হলো ওই ক্ষুদে পড়ুয়া ।
প্রসঙ্গত গত আগস্ট মাসে বেহালায় বেপরোয়া লরির ধাক্কায় প্রাণ গিয়েছিল খুদে পড়ুয়ারা । পুজোর মুখে বাঁশদ্রোণীতে ডাম্পারের ধাক্কায় প্রাণ হারায় আরেক স্কুল ছাত্র ।
❤ Support Us






