Advertisement
  • দে । শ
  • নভেম্বর ১৫, ২০২৫

লটারির নামে প্রতারণা, বসিরহাটে গ্রেফতার এক

আরম্ভ ওয়েব ডেস্ক
লটারির নামে প্রতারণা, বসিরহাটে গ্রেফতার এক

জাল লটারির খপ্পরে প্রতারিত হচ্ছে মানুষ। নকল টিকিট সহ বসিরহাটে গ্রেপ্তার। উদ্ধার ভুটান সরকারে কিউল গঙ্গা সাপ্তাহিক লটারির জাল টিকিট। এতদিন শোনা গেছে জাল টাকা, জাল ওষুধ, ভোটার, আধার কার্ডের কথা। এবার পুলিশের জালে পড়ল জাল লটারির টিকিট। বসিরহাটে উদ্ধার হল ভুটান সরকারে একটি সাপ্তাহিক খেলার জাল লটারি।

গ্রেফতার এই জাল লটারি চক্রের এক পান্ডা। বসিরহাটের বিরামনগর থেকে এদিন বসিরহাট থানার পুলিশ তাকে বমাল গ্রেপ্তার করে। তার কাছ থেকে উদ্ধার হয় প্রচুর জাল লটারির টিকিট। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত লটারির টিকিট বিক্রেতার নাম সাহেব আলি সর্দার। বাড়ি বসিরহাট ১ ব্লকের বিরামনগরে। পুলিশ সূত্রে জানা গেছে, আমাদের কাছে অভিযোগ ছিল বসিরহাটে বিভিন্ন এলাকায় নকল লটারির টিকিট বেচাকেনা হচ্ছে। দিনের পর দিন লটারিক টিকিট কিনছেন অথচ ওই সব সিরিজ বা নম্বরে কোন খেলা হচ্ছে না। পুরস্কারও উঠছে না। সাধারণ মানুষ প্রতারিত হচ্ছে। সরকারের রাজস্ব ক্ষতিগ্রস্থ হচ্ছে। পুলিশ তদন্তে নেমে বিরামনগরে এক টিকিট বিক্রেতার কাছে মেলে প্রচুর জাল টিকিট। ভুটান সরকারের একটি সাপ্তাহিক লটারি টিকিট উদ্ধার করে পুলিশ। টিকিট গুলি দেখতে হুববু আসল টিকিটের মত। সাধারণ মানুষের পক্ষে আসল নকলের ফারাক বোঝা দুস্কর। পুলিশ সমস্ত টিকিট বাজেয়াপ্ত করেছে। তবে এর পেছনে আরও বড় চক্র আছে। ধৃত সাহেব আলি সর্দারকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়। নিজেদের হেপাজতে নিয়ে তদন্ত শুরু করেছে। বসিরহাটের প্রতিষ্ঠিত এক লটারি টিকিটের এজেন্ট বলেন, এই জাল টিকিটের অবৈধ কারবারে আমাদের ব্যবসায় ব্যাপক লোকসান হচ্ছে। এই চক্র একেবারে গোড়া থেকে না ওপড়ালে মানুষ প্রতারিত হতেই থাকবে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!