Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জুন ১৩, ২০২৩

ব্যারাকপুরের সেনা ছাউনিতে পাকিস্তানি নাগরিক ! জঙ্গি যোগের আশঙ্কা, সিবিআইকে যুক্ত করার নির্দেশ বিচারপতি মান্থার

ব্যারাকপুরের সেনা ছাউনিতে পাকিস্তানি নাগরিক ! জঙ্গি যোগের আশঙ্কা, সিবিআইকে যুক্ত করার নির্দেশ বিচারপতি মান্থার

ভারতীয় সেনায় কর্মরত পাকিস্তানের নাগরিক? মামলায় কেন্দ্রীয় সরকার, এবং সিবিআইকে যুক্ত করার নির্দেশ বিচারপতি রাজাশেখর মান্থার। মামলায় ভারত সরকার ও সিবিআইকে যুক্ত করার নির্দেশ বিচারপতি মান্থার। আইএসআইয়ের চক্রান্ত থাকতে পারে বলেও আশঙ্কা বিচারপতির।

পাকিস্তানের লোক ভারতীয় সেনাবাহিনীতে কাজ করছেন? কী ভাবে নাগরিকত্বের বিষয়টি এড়িয়ে তাঁরা কাজে যোগ দিতে পারল? এই ইস্যুতে ভারতীয় সেনাবাহিনীতে নিয়োগে দুর্নীতি চক্রের অভিযোগ তুলে মামলা হল কলকাতা হাই কোর্টে। এ ঘটনায় পাক গোয়েন্দা সংস্থা আইএসআই-য়ের যুক্ত থাকা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন কললাতা হাই কোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা।

বাংলার ব্যারাকপুরের সেনা ছাউনিতে এই মুহূর্তে দু’জন কর্মরত সেনা কর্মী পাকিস্তানের নাগরিক বলে অভিযোগ। তাঁদের নাম জয়কান্ত কুমার এবং প্রদ্যুম্ন কুমার। পাকিস্তান থেকে এসে এই দ’জন ভারতীয় সেনায় যোগ দিয়েছেন বলে অভিযোগ। সরকারি পরীক্ষার মাধ্যমে, নিয়ম মেনেই তাঁদের নিয়োগ হয়েছে। ওই পরীক্ষায় প্রয়োজনীয় নথিপত্র জাল করে চাকরি পেয়েছেন তাঁরা, এমন অভিযোগও উঠছে। এর পেছনে বড়সড় চক্র কাজ করছে বলে দাবি মামলাকারীর।

গত ৬ জুন কলকাতা হাই কোর্টে এই সংক্রান্ত মামলাটি দায়ের করেছেন হুগলির বাসিন্দা বিষ্ণু চৌধুরী। তাঁর অভিযোগ, কেন্দ্রীয় সরকারের স্টাফ সিলেকশন কমিশন বা এসএসসি জিডি পরীক্ষার মাধ্যমেই একাধিক পাকিস্তানি নাগরিক ভারতীয় সেনার বিভিন্ন পদে চাকরি পাচ্ছেন। তাঁদের মধ্যে অন্যতম ব্যারাকপুরে কর্মরত এই দু’জন। এই নিয়োগের পিছনে বড়সড় চক্র সক্রিয়। এর সঙ্গে যুক্ত আছেন অনেক রাজনৈতিক নেতা, প্রভাবশালী ব্যক্তি, এমনকি পুলিশ এবং স্থানীয় পুরসভাও। এসএসসি জিডি-র পরীক্ষায় বসতে গেলে বাসস্থানের প্রমাণ, জাতির শংসাপত্র, ক্যারেকটার সার্টিফিকেটের মতো একাধিক নথি প্রয়োজন হয়। ওই নথি জাল করে বাইরের লোককে পরীক্ষায় বসার বন্দোবস্ত করে দেওয়া হচ্ছে বলে অভিযোগ।

মঙ্গলবার কলকাতা হাই কোর্টে বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে এই মামলার শুনানি হয়। বিচারপতির পর্যবেক্ষণ, দেশের নিরাপত্তার ক্ষেত্রে এই অভিযোগ অত্যন্ত গুরুতর। পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই, এর সঙ্গে জড়িত থাকতে পারে। আইএসআইয়ের চক্রান্তে ভারতীয় সেনায় পাকিস্তানের নাগরিকদের ঢোকানো অসম্ভব নয়। এই মামলায় কেন্দ্রীয় সরকার, এবং সিবিআইকে যুক্ত করার নির্দেশ দিয়েছেন তিনি। যুক্ত করা হবে ভারতীয় সেনার ইস্টার্ন কমান্ডের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি)-কেও। বিচারপতি আরও জানিয়েছেন, আপাতত এই মামলা সংক্রান্ত অভিযোগগুলি খতিয়ে দেখবে সিআইডি। ২৬ জুন এই মামলার পরবর্তী শুনানি হবে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!