Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • ডিসেম্বর ৩, ২০২৩

তিন রাজ্যের সাফল্যে নরেন্দ্রর প্রতিক্রিয়া, অন্যায়ের প্রতিকারে মোদিই গ্যারান্টি

আরম্ভ ওয়েব ডেস্ক
তিন রাজ্যের  সাফল্যে  নরেন্দ্রর প্রতিক্রিয়া, অন্যায়ের প্রতিকারে  মোদিই গ্যারান্টি

দিল্লির বিজেপি সদর দফতরে, তিন রাজ্যে বিধানসভায় সাফল্য পাওয়ার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই সাফল্যকে ঐতিহাসিক জয় বলে বর্ণনা করেন। তিনি বলেন, “আজকের জয় ঐতিহাসিক জয়। আজ সবকা সাথ, সবকা বিকাশের ভাবনার জয় হয়েছে। আজ আত্মনির্ভর ভারতের জয় হয়েছে, আজ বঞ্চিতের বিচারের জয় হয়েছে, আজ রাজ্যের উন্নয়নের, সুশাসনের জয় হয়েছে। সব ভোটদাতাদের সঙ্গে বিজেপি কর্মীদের শুভেচ্ছা জানাচ্ছি। রাজস্থান, মধ্যপ্রদেশ,ছত্তিশগড়ের মানুষদের ধন্যবাদ জানাচ্ছি। তেলেঙ্গানার মানুষদেরও ধন্যবাদ জানাচ্ছি। আজ আমার মনে হচ্ছে, আমি আজ মা,বোন,ভাই,কৃষক,গরিব পরিবারের সামনে মাথা নত করছি আমাদের জয়ী করার জন্য। আমি ধারাবাহিকভাবে বলেছি আমাদের জন্য দেশে চারটি জাতি আছে, তাঁরা হলেন, নারীশক্তি, যুবা শক্তি, কৃষকশক্তি ও গরিব মানুষ। আজও ওবিসি, আদিবাসী শক্তিরাও আমাদের এই চারটি জাতির সঙ্গে মিশে রয়েছেন। এরাই ভারতীয় জনতা পার্টিকে জিতিয়েছে। গরিব বলছে, আদিবাসী বলছে, এই জয় আমাদের। প্রথমবারের ভোটার বলছে, আমার প্রথম ভোট জয় এনে দিয়েছে। সব নারী,যুবা, নাগরিকের সফলতা এই জয়। ২০৪৭ সালে এই শক্তিই ভারতকে বিশেষ জায়গায় বসিয়ে দেবে। নারী শক্তির যদি কোনও দেশের সুরক্ষা কবচে পরিণত হয় তাহলে তাকে কেউ অরক্ষিত করতে পারে না। আজ দেশের সব নারীশক্তি জানে বিজেপি সরকার তাদের পাশে আছে, তাদের সম্মান, সুরক্ষার গ্যারিন্টি হিসাবে।”

এর পর নরেন্দ্র মোদি বলেন, “গত ১০ বছর ধরে মহিলারা দেখেছেন, পানীয় জল, জ্বালানী, শৌচালয় সহ তাদের আয় ইত্যাতি ক্ষেত্রে কাজ করছে। নারীশক্তির বিকাশ বিজেপির এজেন্ডা। এই নারীশক্তিই দুহাত ভরে বিজেপিকে আচীর্বাদ করেছে। মোদির গ্যারিন্টি হচ্ছে আপনারা যে আশীর্বাদ দিয়েছেন তারা পূর্ণ মর্যাদা পাবেন। মোদির গ্যারিন্টি মানে গ্যারিন্টি পূরণের গ্যারিন্টি।”

রাজস্থান, ছত্তিশগড়ে সরকারি নথি বাইরে বেরিয়ে যাওয়ার প্রসঙ্গ উল্লেখ করে মেদি বলেন, “এবার বিজেপি এই সব রাজ্যে যুবকদের জন্য কাজ করবে। তেলেঙ্গানায় বিজেপির ভিত ক্রমশ শক্ত হচ্ছে।”

এরপর মোদি কংগ্রেসের সমালোচনা করে বললেন, “দেশের আদিবাসী সমাজ কংগ্রেসের নীতির জন্য ৭০ বছর ধরে পিছিয়ে আছে।” তিনি বলেন, “গুজরাটের আদিবাসী সমাজকে শেষ করে দিয়েছে কংগ্রেস। তাই এই তিন রাজ্যের আদিবাসী সমাজ কংগ্রেসকে ধুয়েমুছে দিয়েছে। আদিবাসী সমাজ জানে, তাদের উন্নয়ন করবে বিজেপি।”

বিজেপি ও পদ্মর প্রতি আপনাদের ভরসা, সমর্থন এই তিন রাজ্যে ডাবল ইঞ্জিন সরকারের কাজের গতি দেখাবে বলেও মোদি উল্লেখ করেন।

রাজস্থানে জয় প্রসঙ্গে নরেন্দ্র মোদি বলেন, “আমি ভবিষ্যৎ বক্তা নই, তবে জানতাম রাজস্থানে বিজেপি জিতবে, আমার ভাবনার প্রতিফলন রাজস্থানবাসী ইভিএমে দিয়েছে। ছত্তিশগড়ের আমি সভা করতে গিয়ে বলেছিলাম, আমি ৩ ডিসেম্বর আপনাদের ছত্তিশগড়ে সরকার গড়ার নিমন্ত্রণ জানাতে আসব। তেলেঙ্গানার বিজেপি নেতা ও ওই রাজ্যের মানুষদের বলছি, তেলেঙ্গানায় বিজেপির ক্ষমতা বাড়ছে। তেলেঙ্গানার উন্নয়নে বিজেপি কোনও ত্রুটি রাখবে না।”

আজাদি কা অমৃতকালে বিস্তৃত ভারতের যে সংকল্প নেওয়া হয়েছে তাতে সারা দুনিয়া দেখছে ভারতের মানুষ ও ভারতের গণতন্ত্র কতটা পরিণত। সেবা সুশাসনের দৃষ্টান্ত বিজেপি তুলে ধরবে। আমাদের লক্ষ্য দেশের সেবা করা, ভারত মাতার সেবা করা। বিজেপি পারফর্মেন্স ও ডেলিভারির রাজনীতি দেশের কাছে তুলে ধরতে পেরেছে বলে মোদি উল্লেখ করেন। তিনি বলেন, “হাওয়ায় হাওয়ায় ভাষণ নয়, ভরসা চায় ভারতের মানুষ। তারা জানেন রাজ্য এগোলে দেশ এগোবে। তাই তারা বিজেপিকে বেছে নিয়েছে।”

এরপর নাম না করে ইন্ডিয়া জোটের সমালোচনা করে নরেন্দ্র মোদি বলেন, “আজকের জনাদেশ এটাই প্রমাণ করল ভ্রষ্টাচার, তুষ্টিকরণ ও পরিবারবাদকে দেশের মানুষ বিন্দুমাত্র সহ্য করতে পারে না। বিজেপির কেন্দ্রীয় সরকার ভ্রষ্টাচারের বিরুদ্ধে লড়ছে। আর যারা ভ্রষ্টাচারের সঙ্গে রাজনীতি করছে তাদের দেশের মানুষ জবাব দিয়ে দিয়েছে।” তিনি বলেন, “কংগ্রেস ও তাদের জোট এটা বুঝে নিক যে পরিবারবাদের জোট ভালো ছবি তুলতে পারে তবে দেশের মানুষ ওই গামন্ডিয়া জোটকে চায় না। ওই জোটের কাজ হল গালিগালাজ, নেতিবাচক বক্তব্য, তা দিয়ে সংবাদ মাধ্যমের শিরোনাম হওয়া যায়, দেশের মানুষের মন জয় করা যায় না। কংগ্রেস ও তাদের সাথীরা বন্দে ভারত থেকে শুরু করে গ্রামীণ বিকাশ, আবাস যোজনা সব নিয়ে যখন কেন্দ্র কাজ করতে গেছে, তখনই সমালোচনা করেছে। তবে দেশের মানুষ কংগ্রেস ও তাদের জোটকে জবাব দিয়ে দিয়েছে। কংগ্রেস ও তার জোটসঙ্গীদের বলছি, এমন রাজনীতি করবেন না যা দেশ বিরোধীতা করে।” তিনি বলেন, “ভারত আজ দেশের মধ্যে জিএসটি আদায়,কৃষি উৎপাদন, সিমেন্ট উৎপাদন, বিদ্যুৎ উৎপাদন, পরিকাঠামো সবেই নজির গড়ে প্রথম স্থানে রয়েছে। রেল স্টেশন, আধুনিক ট্রেন এসেছে। গতি ও সংকল্প নিয়ে দেশ চলছে। আমি জোর দিয়ে বলে যাচ্ছি আপনাদের স্বপ্ন সফল করাই আমার সংকল্প, তপস্যা।”

মেদি বলেন, “ভারত আজ ৫জি নেটওয়ার্কে এগিয়ে। গ্রামে টেলি সংযোগ চালু হয়েছে, আগামী ৫ বছর বিনা পয়সায় রেশন দেওয়া হবে। বাড়ি বাড়ি ট্যাপ কলের জল দেওয়া হয়েছে। মেডিক্যাল কলেজ, হাসপাতাল দিনদিন বাড়ছে। ভারতের মানুষ স্থায়ীব চায়। আমি সেটা করব। আমি পিছনে হাঁটতে শিখিনি। আমার লক্ষ্য কোনও দেশবাসী পিছিয়ে পড়বে না। বিস্তৃত ভারত তৈরিই আমার লক্ষ্য। আমি আজ বিজয় সমাবেশে সব বিজেপি কর্মীদের বলছি, মোদির গ্যারিন্টির গাড়ি দেশের সফলতার জন্য এগিয়ে যাচ্ছে। বিধানসভা ভোটের মধ্য দিয়ে ইতিবাচক শক্তি প্রবাহ শুরু হয়েছিল। ১৪০ কোটি ভারতবাসীর মনের ইচ্ছা পূরণের জন্য আমি ভরসা হিসাবে আছি, এটা বিজেপি কর্মীদেরও ভাবতে হবে।” বিধানসভায় তিন রাজ্যে জয়ের সাফল্য তুলে ধরে ২০২৪ এর লোকসভা ভোটের প্রচারের প্রস্তাবনা করলেন নরেন্দ্র মোদি।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!