Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • মে ১৩, ২০২৬

জ্বালানি সাশ্রয়ে প্রধানমন্ত্রীর নির্দেশিত পথেই শুভেন্দু । দেশের একাধিক রাজ্যে কমছে মন্ত্রীদের নিরাপত্তায় গাড়ির বহর

আরম্ভ ওয়েব ডেস্ক
জ্বালানি সাশ্রয়ে প্রধানমন্ত্রীর নির্দেশিত পথেই শুভেন্দু । দেশের একাধিক রাজ্যে কমছে মন্ত্রীদের নিরাপত্তায় গাড়ির বহর

প্রধানমন্ত্রী মোদির পথেই হাঁটলেন বঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী । বিধানসভায় বিধায়কের শপথ অনুষ্ঠানের আগে নিজের নিরাপত্তা কনভয়ে গাড়ির সংখ্যা কমালেন ।

পশ্চিম এশিয়া যুদ্ধ আবহে, বিশ্বজুড়ে তৈরি হওয়া আর্থিক সংকটের মোকাবিলায় জ্বালানি সাশ্রয়ের বার্তা দিয়েছেন মোদি । নিজের নিরাপত্তায় গাড়ির বহরও কমিয়েছেন তিনি । সংবাদ সংস্থা সূত্রে খবর, প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বপ্রাপ্ত স্পেশ্যাল প্রোটেকশন গ্রুপের কাছে ইতিমধ্যেই পৌঁছে গেছে সেই নির্দেশ । সেই মতো ব্যবস্থাও গ্রহণ করেছে এসপিজি ।

কেবল প্রধানমন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী নন, জ্বালানি নিয়ন্ত্রণের উদ্যোগে সামিল হয়েছেন বঙ্গ বিজেপির অন্যান্য বিধায়করাও । উত্তরপ্রদেশের যোগী সরকার ইতিমধ্যেই একদিন ‘নো ভেহিকেল ডে’ পালনের সিদ্ধান্ত নিয়েছে ।

পশ্চিমবঙ্গের বিধানসভায় আজ এবং আগামীকাল ২৯০ বিধায়কের শপথগ্রহণ করবেন । বুধবার প্রোটেম স্পিকার তাপস রায় শপথবাক্য পাঠ করাবেন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীকে । এরপর ২৩ জেলার নির্বাচিত বিধায়করা শপথ নেবেন ।

পশ্চিম এশিয়ার অস্থিরতার মাঝে, গত রবিবার সেকেন্দ্রাবাদে দেশের মানুষকে পণ্য সংযমী হওয়ার অনুরোধ করেন প্রধানমন্ত্রী । সেই বার্তার কড়া সমালোচনা করে, নিজের এক্স হ্যান্ডেলে সরব হন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি । তার দুদিন পরেই দেখা যাচ্ছে, দেশের একাধিক বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা মোদির পথে হেঁটে তাঁদের নিরাপত্তা কনভয়ে গাড়ির বহর কমানোর সিদ্ধান্ত নিলেন ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!