- এই মুহূর্তে বি। দে । শ
- এপ্রিল ৫, ২০২৫
দ্বীপরাষ্ট্রে মিত্র বিভূষণ পদকে সম্মানিত মোদি । নিরাপত্তা সহ একাধিক বিষয়ে ৭ চুক্তি ভারত-শ্রীলঙ্কার
আন্তর্জাতিক মঞ্চে সম্মানিত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । শ্রীলঙ্কার সর্বোচ্চ পুরষ্কার ‘মিত্র বিভূষণ পদক’-এ সম্মানিত করা হলো তাঁকে । বন্ধুত্বের স্বীকৃতি হিসেবেই তাঁকে দেওয়া হলো এই সম্মান বলে জানিয়েছেন পড়শি দ্বীপ রাষ্ট্রের প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েকে । এই নিয়ে ২২টি আন্তর্জাতিক সম্মান পেলেন ভারতের প্রধানমন্ত্রী ।
শ্রীলঙ্কার প্রেসিডেন্ট এপ্রসঙ্গে বলেছেন, নরেদ্র মোদিকে এই সম্মান দিতে পেরে আমরা গর্বিত । নরেন্দ্র মোদি পদক প্রাপ্তিতে বলেছেন, ‘ শ্রীলঙ্কার তরফে আমাকে যে সম্মান দেওয়া হয়েছে তা শুধু আমার নয়, গোটা ভারতবাসীর । ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে যে ঐতিহাসিক সম্পর্ক এবং গাঢ় বন্ধুত্ব অটুট রয়েছে, এই সম্মান প্রদান তা প্রমাণ করে ।’
দ্বিপাক্ষিক সম্পর্ক এবং সাংস্কৃতিক ঐতিহ্যের বিকাশে ব্যাতিক্রমী অবদানের জন্য শ্রীলঙ্কা সরকারের তরফে দেওয়া হয় মিত্র বিভূষণ পদক । এর আগে মলদ্বীপের প্রাক্তন প্রেসিডেন্ট মামুন আবদুল গায়ুম এবং প্যালেস্তিনিয় নেতা ইয়াসের আরফাত এই পদকে সম্মানিত হয়েছেন ।
এই পদকে রয়েছে বন্ধুত্বের বন্ধনের বিভিন্ন প্রতীক । ধর্মচক্র, পুন কলস, নবরত্ন, পদ্ম পাপড়ি, সূর্য ও চাঁদের বিভিন্ন নকশা রয়েছে ।
#WATCH | Colombo | Prime Minister Narendra Modi receives Mithra Vibhushana award from Sri Lankan President Anura Kumara Dissanayake
(Source – ANI/DD) pic.twitter.com/9xvngn9q00
— ANI (@ANI) April 5, 2025
এদিন বিভিন্ন ইস্যুতে আলোচনা হয়েছে দুই দেশের রাষ্ট্রপ্রধানদের মধ্যে । শ্রীলঙ্কার প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী বলেছেন, কোনোভাবেই যাতে দ্বীপরাষ্ট্রের স্থলভাগ বা সমুদ্র অঞ্চলে এমন কোনো কার্যকলাপ না হয় যাতে ভারতীয় ভূখন্ডের নিরাপত্তা বিঘ্নিত হয় । এবিষয়ে আশ্বাস দিয়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট । পাশাপাশি দুই দেশের মধ্যে সাতটি মউচুক্তি স্বাক্ষরিত হয়েছে এদিন । এবিষয়ে পরে সাংবাদিক সম্মেলনে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বলেছেন, দুই দেশের সঙ্গে সংশ্লিষ্ট নিরাপত্তা বিষয়েও চুক্তি স্বাক্ষরিত হয়েছে । পড়শি দ্বীপরাষ্ট্রের অর্থনৈতিক বিকাশের ক্ষেত্রেও ভারতের সৌহার্দ্যপূর্ণ সহায়তা বজায় থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদি । পাশাপাশি শ্রীলঙ্কায় আটক ভারতের ১১ মৎসজীবীকে দ্রুত ফেরানোর প্রতিশ্রুতি দেওয়া হয়েছে শ্রীলঙ্কার তরফে ।
❤ Support Us






