- এই মুহূর্তে দে । শ
- জুলাই ৪, ২০২৪
জুলাইয়ে ব্যাক টু ব্যাক বিদেশ সফরে প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২২তম ভারত-রাশিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনের জন্য ৮ থেকে ৯ জুলাই রাশিয়া সফর করবেন যা দুই দেশের মধ্যে বহুমুখী সম্পর্কের সম্পূর্ণ পরিসর পর্যালোচনা করবে।বিদেশ মন্ত্রক আজ এই খবর ঘোষণা করেছে।
রাশিয়া সফর শেষ করার পরে, প্রধানমন্ত্রী মোদি অস্ট্রিয়ায় যাবেন, যা ৪১ বছরে কোনও ভারতীয় প্রধানমন্ত্রীর সেই দেশে প্রথম সফর হবে, ।তিনি অস্ট্রিয়া প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি আলেকজান্ডার ভ্যান ডার বেলেনের সাথে দেখা করবেন এবং অস্ট্রিয়ার চ্যান্সেলর কার্ল নেহামারের সাথে আলাপ আলোচনা করবেন বলে জানা গেছে।
প্রায় পাঁচ বছরের মধ্যে এটিই হবে প্রধানমন্ত্রী মোদির প্রথম রাশিয়া সফর। রাশিয়ায় তার শেষ সফর ছিল ২০১৯ সালে যখন তিনি সুদূর পূর্ব শহর ভ্লাদিভোস্টকের একটি অর্থনৈতিক সম্মেলনে যোগ দিয়েছিলেন।
ভারতের প্রধানমন্ত্রী এবং রাশিয়ার রাষ্ট্রপতির মধ্যে বার্ষিক শীর্ষ সম্মেলন দুই দেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্বের বৈঠক রূপে স্বীকৃত।এ পর্যন্ত ভারত ও রাশিয়ায় পর্যায়ক্রমে ২১টি বার্ষিক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সর্বশেষ শীর্ষ সম্মেলনটি ৬ ডিসেম্বর, ২০২১ তারিখে নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারত সফরে এসেছিলেন।
শীর্ষ সম্মেলনে উভয় পক্ষ ২৮টি সমঝোতা স্মারক ও চুক্তি স্বাক্ষর করেছে এবং ‘শান্তি, অগ্রগতি এবং সমৃদ্ধির জন্য ভারত-রাশিয়া অংশীদারিত্ব’ শীর্ষক একটি যৌথ বিবৃতি প্রকাশ করেছে।
১৬ সেপ্টেম্বর, ২০২২-এ উজবেকিস্তানের সমরকন্দে সাংহাই সহযোগিতা সংস্থার (SCO) শীর্ষ সম্মেলনের প্রধানমন্ত্রী মোদি এবং রাষ্ট্রপতি পুতিন শেষবার দ্বিপাক্ষিক আলোচনা করেছিলেন।
বৈঠকে, প্রধানমন্ত্রী মোদি ইউক্রেনের সংঘাতের অবসানের জন্য রাষ্ট্রপতি পুতিনকে চাপ দিয়েছিলেন ।
মোদি বলেছিলেন”আমি জানি আজকের যুগ যুদ্ধের নয়। আমরা বহুবার ফোনে এই বিষয়ে আলোচনা করেছি ,’ ।
২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পর থেকে, প্রধানমন্ত্রী মোদি রাষ্ট্রপতি পুতিন এবং ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কির সাথে বেশ কয়েকটি টেলিফোনে কথোপকথন করেছেন।
রাশিয়ার সাথে তার দৃঢ় বন্ধুত্বের প্রতিফলনে, ভারত এখনও পর্যন্ত ইউক্রেন যুদ্ধে মস্কোর আগ্রাসনের নিন্দা করেনি এবং কূটনীতি ও আলাপ-আলোচনার মাধ্যমে সংকটের সমাধান করতে হবে – এই ভাবধারা বজায় রেখেছে ।
প্রধানমন্ত্রী এবং চ্যান্সেলর ভারত ও অস্ট্রিয়ার ব্যবসায়ী নেতাদেরও ভাষণ দেবেন ও মস্কোর পাশাপাশি ভিয়েনায় ভারতীয় সম্প্রদায়ের সদস্যদের সাথেও মতবিনিময় করবেন বলে এক বিবৃতিতে বলেছে বিদেশ মন্ত্রক।
❤ Support Us






