- এই মুহূর্তে দে । শ
- সেপ্টেম্বর ২৬, ২০২৫
বিহার ভোটের আগে মোদির চমক, ৭৫ লক্ষ মহিলার অ্যাকউন্টে ঢুকবে ১০ হাজার
বিহারের আগামী বিধানসভা নির্বাচনের ঠিক আগে জম্পেশ ঘোষণা নরেন্দ্র মোদির ৷ মহিলাদের উদার হস্তে প্রকল্প ঘোষণা ৷ এর ফলে সরাসরি ১০,০০০ টাকা ঢুকবে মহিলাদের অ্যাকাউন্টে ৷ বিহারে বিধানসভা নির্বাচনে মহিলা ভোটারদের কাছে টানতেই এনডিএ জোট একটি চমকপ্রদ পদক্ষেপ নিয়েছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুক্রবার ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী মহিলা কর্মসংস্থান প্রকল্প’ চালু করবেন। এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদি বিহারের ৭৫ লক্ষ মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ১০,০০০ টাকার প্রথম কিস্তি ট্রান্সফার করবেন। এই প্রকল্পের আওতায় মোট ৭,৫০০ কোটি টাকা সরাসরি মহিলাদের অ্যাকাউন্টে স্থানান্তরিত হবে। এর পরে, মহিলারা ২ লক্ষ টাকা পাবেন।
এই প্রকল্পের মূল লক্ষ্য হচ্ছে বিহারের মহিলাদের স্বাবলম্বী করে তোলা এবং তাদের স্ব-কর্মসংস্থানের সুযোগ প্রদান করা। এই প্রকল্পটি প্রতিটি পরিবার থেকে একজন মহিলাকে আর্থিক সহায়তা প্রদান করা হবে, যাতে তারা কৃষি, পশুপালন, হস্তশিল্প, সেলাই এবং অন্যান্য ক্ষুদ্র উদ্যোগে নিজস্ব কাজ শুরু করতে সক্ষম হন। ১০,০০০ টাকার প্রাথমিক কিস্তির পরে, মহিলারা নিজেদের ব্যবসার অগ্রগতির উপর নির্ভর করে ২ লক্ষ টাকা পর্যন্ত অতিরিক্ত আর্থিক সহায়তা পাবেন। এই প্রকল্পটি জীবিকা স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে বাস্তবায়ন করা হবে, এই প্রকল্পে মহিলাদের প্রশিক্ষণও দেওয়া হবে৷ নির্বাচনের আগে এই পরিকল্পনাটি বড় গেম-চেঞ্জার হতে চলেছে বিহারে। বিরোধীরা বলছেন এ ভাবে নরেন্দ্র মোদি মহিলাদের নিলামের সামগ্রী করে ভোট কিনছেন।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন যে বিহারে ভোটের আগে এই প্রকল্পকে একটি গেম-চেঞ্জার হিসাবে দেখা হচ্ছে। বিহারে ক্ষমতায় থাকা এনডিএ জোট এই প্রকল্পের মাধ্যমে নারী ভোটারদের বেশি করে আকর্ষণ করবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। মুখ্যমন্ত্রী নীতীশ কুমার দীর্ঘদিন ধরে নারীর ক্ষমতায়নকে তাঁর রাজনীতির মূল ভিত্তি করে তুলেছেন এবং বিপুল পরিমাণ অর্থের এই সরাসরি হস্তান্তর ভোটের আগে নতুন পরিবেশ সৃষ্টি করবে তাতে কোনও সন্দেহ নেই, এই প্রকল্প বিহারের ভোটে বড় গেমচেঞ্জার হয়ে উঠতে পারে ৷ বিরোধী দলগুলি ঠিক ভোটের আগেই এইভাবে টাকা ট্রান্সফারের পদক্ষেপ নিয়ে প্রশ্ন তুলেছে ৷ তবে বিরোধীদের এই বিতর্ককে হাওয়ায় উড়িয়ে দিয়ে ক্ষমতাসীন দল এটিকে নারীর ক্ষমতায়নের প্রতিশ্রুতি হিসেবে প্রচার করছে।
❤ Support Us






