- এই মুহূর্তে দে । শ
- ডিসেম্বর ২৬, ২০২৪
২০২৫এ বেজিং সহ সাত দেশে সফর মোদির। নয়াদিল্লিতে আসতে পারেন ট্রাম্প, পুতিন
চলতি বছরে লোকসভা ভোটের আগে আমিরশাহী, কাতার এবং ভুটান সফরে যান প্রধানমন্ত্রী । ভোট মিটতেই উড়ে যান ইটালি, রাশিয়া এবং অস্ট্রিয়া এবং আরও দশ দেশে ।
নতুন বছরে পররাষ্ট্র নীতিতে শান দিতে তৎপর নয়া দিল্লির সাউথ ব্লক । ২০২৫ এর শুরু থেকেই বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের ভারত সফর এবং ভারতের প্রধানমন্ত্রীর সাম্ভব্য বিদেশ সফরের সাম্ভাব্য তালিকা উঠে এলো, বছর শেষের এক সপ্তাহ আগেই ।
২০২৪ এর ভূরাজনৈতিক মঞ্চ ছিল ঘটনাবহুল । পালাবদল ঘটেছে একাধিক রাষ্ট্রে, বদল ঘটেছে তাদের বিদেশনীতিতেও । ২০২৫ এর শুরুতেই মার্কিন প্রশাসনের দায়িত্বভার নেবেন ডোনাল্ড ট্রাম্প । তার আগেই বিদায়ী বাইডেন প্রশাসনের আধিকারিক এবং নব্য দায়িত্বে আসা মার্কিন আধিকারিকদের সঙ্গে নিজেদের সম্পর্ক ঝালিয়ে নিতে তৎপর ভারত । ইতিমধ্যেই সেই উদ্দ্যেশে বছর শেষের কয়েকটা দিন মার্কিন যুক্তরাষ্ট্রে কাটাবেন মোদি মন্ত্রীসভার অন্যতম গুরুত্বপূর্ণ মুখ, কেন্দ্রীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর । এইসফরে সেদেশের নব্য মনোনীত আধিকারিকদের পাশাপাশি, ট্রাম্প প্রশাসনের বিভিন্ন শীর্ষ আধিকারিকদের সঙ্গেও তিনি আলোচনায় বসতে পারেন ।
পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রের নব্য নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেও ভারতে আসার জন্য সরকারি স্তরে আমন্ত্রণ জানাতে পারেন তিনি । অস্ট্রেলিয়া, জাপান, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত এই চার দেশকে নিয়ে গঠিত কোয়াড সামিটের আয়োজক দেশ এবার ভারত । ২০২৫ এর এই মেগা ইভেন্টে যোগ দেওয়ার কথা তিন দেশের রাষ্ট্রপ্রধানদের । নরেন্দ্র মোদির তরফে সেই বৈঠকে মার্কিন প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানাবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী । জনস্বাস্থ্য, বিশ্ব আবহাওয়ার পরিবর্তন সহ একাধিক গুরুত্বপূর্ণ ইস্যু এই সম্মেলনের আলোচ্য বিষয় । মার্কিন নির্বাচনে এইসব ইস্যুগুলো ট্রাম্পের পক্ষে গেছে, ফলে আসন্ন বৈঠকে এনিয়ে সেদেশের নব্য নির্বাচিত প্রেসিডেন্ট কী বার্তা দেন, তা নিয়ে সবার আগ্রহ থাকবে । অন্যদিকে ২০২৫ এ নতুন সরকারের সঙ্গে আলোচনা করতে সে দেশে যেতে পারেন ভারতের প্রধানমন্ত্রীও ।
আগামী বছর নয়া দিল্লিতে আসার সম্ভাবনা রয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনেরও । রাশিয়া ইউক্রেন যুদ্ধ আবহে এটাই হতে পারে পুতিনের প্রথম ভারত সফর । অন্যদিকে ব্রাজিলে আগামী অগস্ট-সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য ব্রিকস বৈঠক এবং চিনের এসিও বৈঠকে যোগ দিতে, সেদেশে যেতে পারেন ভারতীয় প্রধানমন্ত্রী । লাদাখে সীমান্ত সংঘর্ষে স্থিতাবস্থা জারির বিষয়ে গত অক্টোবরেই জিনপিং এর সঙ্গে কাজানে আলোচনায় বসে ছিলেন নরেন্দ্র মোদি । সদর্থক সেই বৈঠকের পর প্রতিবেশি দুই রাষ্ট্রপ্রধানদের মধ্যে এসিও বৈঠক হয়ে উঠতে পারে পারস্পরিক সম্পর্ক মজবুতের একটি গুরুত্বপূর্ণ মঞ্চ। ২০২৫ সালে ইউরোপিয়ান ইউনিয়নের একাধিক রাষ্ট্রপ্রধানের ভারতে আসার সম্ভাবনা রয়েছে বিভিন্ন বৈঠকের সূত্রে ।
২০২৫ এর জানুয়ারিতেই প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে প্রধান অতিথি হয়ে ভারতে আসবেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট এবং সিঙ্গাপুরের রাষ্ট্রপ্রধান থরমন শানমুগারথম । মার্চের শেষে অথবা এপ্রিলের গোড়ায় আসতে পারেন চি়লির প্রেসিডেন্ট গ্যাব্রিয়াল বোরিস ফন্ট ।
অন্যদিকে নতুন বছরের ফেব্রুয়ারিতেই ফ্রান্স দিয়ে নিজের বিদেশ সফর শুরু করতে পারেন নরেন্দ্র মোদি । এরপর জাপানে যাওয়ার কথা আছে ভারতীয় প্রধানমন্ত্রীর । ২০২৫ এর দিত্বীয় অর্ধে জি২০ সম্মেলন যোগ দিতে দক্ষিণ আফ্রিকা এবং মালেশিয়ায় আশিয়ান বৈঠকে যেতে পারেন তিনি ।চলতি বছরে লোকসভা ভোটের আগে আমিরশাহী, কাতার এবং ভুটান সফরে যান প্রধানমন্ত্রী । ভোট মিটতেই উড়ে যান ইটালি, রাশিয়া এবং অস্ট্রিয়া এবং আরও দশ দেশে ।
❤ Support Us






