Advertisement
  • দে । শ
  • আগস্ট ৫, ২০২৫

পূর্বস্থলীতে নিকাশি রুখে অবৈধ নির্মাণ ভাঙল পুলিশ-প্রশাসন

আরম্ভ ওয়েব ডেস্ক
পূর্বস্থলীতে নিকাশি রুখে অবৈধ নির্মাণ ভাঙল পুলিশ-প্রশাসন

পূর্বস্থলীর কাষ্ঠশালী বাজার এলাকায় বেআইনি নির্মাণ ভাঙাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য। সেখানে জলাশয়ের উপর কংক্রিটের অবৈধ নির্মাণের অভিযোগ তুলে কয়েকমাস আগে বিশ্বনাথ দত্ত নামে এক স্থানীয় বাসিন্দা জনস্বার্থ মামলা দায়ের করেন। তাতে উল্লেখ করা হয়, জলাশয়ের উপর নির্মাণ হলে, নিকাশি ব্যবস্থা ভেঙে পড়বে, জলমগ্ন হয়ে পড়বে গোটা এলাকা। এরপরই নির্মাণের উপর স্থগিতাদেশ দেওয়া হয়। এরপর অবৈধ নির্মাণ ভাঙার সরকারি নির্দেশ জারি হয়। নির্দেশ পালন করতে এলাকায় উপস্থিত হয় সংশ্লিষ্ট পূর্বস্থলী ২নং ব্লক প্রশাসন ও পূর্বস্থলী থানার পুলিশ।
জানা গেল, এলাকারই বাসিন্দা সাহেব শেখ কয়েক মাস আগে স্থানীয় এক ব্যক্তির কাছ থেকে জায়গা কিনে এখানে বিল্ডিং তৈরি করছিলেন। জলাশয়ের উপর বিল্ডিং তৈরি হওয়ায় নিকাশি ব্যবস্থার সমস্যা হবে বলে অভিযোগ জমা পড়ে মহকুমাশাসকের দপ্তরে। অভিযোগের তদন্ত করে বিল্ডিং ভেঙে ফেলার আদেশ জারি হয়। বিল্ডিংয়ের মালিক সাহেবের স্ত্রী সাহেবা খাতুন, আত্মীয় দিলদার শেখদের দাবি, এখানে বিল্ডিং নির্মাণের জন্য অনুমতি দিয়েছে পঞ্চায়েত। তাতে পঞ্চায়েত প্রধান সই করেছেন। ট্যাক্স নিয়েছে। আরও দাবি, এখন নির্মাণ ভাঙলে ক্ষতিপূরণ দিতে হবে পঞ্চায়েতকে। প্রশ্ন তোলেন, এখানে শুধু একটি বিল্ডিং ভাঙারই নোটিশ দেওয়া হয়েছে। জলাশয়ের উপরেতো আরও অনেক বিল্ডিং রয়েছে। তাদের কোনও নোটিশ দেওয়া হয়নি কেন? বিল্ডিং ভাঙ্গা হলে সকলেরই ভাঙা হোক।’ সেইসঙ্গে ‘অবৈধ’ চিহ্নিত পুরো বিল্ডিং ভাঙার জন্য প্রশাসনের কাছে আরও কিছুদিন সময় চেয়ে নেন তারা। প্রশাসন তা মঞ্জুর করেছে। কালনার মহকুমাশাসক শুভম আগরওয়াল বলেন, ‘কোনও বেআইনি নির্মাণ বরদাস্ত করা হবে না।’


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!