Advertisement
  • দে । শ
  • ডিসেম্বর ২২, ২০২৫

সন্দেশখালি ট্রাক ও প্রাইভেট গাড়ি দুর্ঘটনার পেছনে ষড়যন্ত্র, শিলমোহর দিল পুলিশ

আরম্ভ ওয়েব ডেস্ক
সন্দেশখালি ট্রাক ও প্রাইভেট গাড়ি দুর্ঘটনার পেছনে ষড়যন্ত্র, শিলমোহর দিল পুলিশ

সন্দেশখালি ট্রাক ও প্রাইভেট গাড়ি দুর্ঘটনার পেছনে ষড়যন্ত্র ছিল বলে শিলমোহর দিল পুলিশ। আজ সাংবাদিক সম্মেলনে বসিরহাট জেলা পুলিশ সুপার হোসেন মেহেদি রহমন বলেন, ভোলা ঘোষ যে অভিযোগ করেছেন তার তদন্তে নেমে পুলিশ নিশ্চিত যে এই দুর্ঘটনার পেছনে ষড়যন্ত্র আছে। এখন পুলিশ সব দিক খতিয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে। গত ১০ ডিসেম্বর আদালতে একটি মামলার সাক্ষী দিতে আসার পথে বাসন্তী রোডে ট্রাক ও প্রাইভেট গাড়ির মুখোমুখি সঙ্ঘর্ষে ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু হয়। সন্দেশখালির বয়ারমারি ও কলুপাড়ার মাঝে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। সন্দেশখালির সরবেড়িয়া থেকে প্রাইভেট গাড়িতে করে ভোলানাথ ঘোষ ও তাঁর ছেলে সত্যজিৎ ঘোষ বসিরহাট আদালতে আসছিলেন একটি পুরনো মামলার হাজিরা দিতে। বাসন্তী–‌কলকাতা রোডে ট্রাক সামনাসামনি ধাক্কা মারে ভোলা ঘোষের গাড়িতে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ভোলা ঘোষের ছোট ছেলে সত্যজিৎ ঘোষ (‌৩২)‌ ও গাড়ির চালক সাহিন মোল্লা (‌৩০)‌।

অভিযোগ ওঠে এটি নিছক দুর্ঘটনা নয়, এর পেছনে গভীর ষড়যন্ত্র রয়েছে। কারণ ভোলা ঘোষ শেখ শাজাহানের বিরুদ্ধে ইডি, সিবিআইয়েক করা মামলার অন্যতম সাক্ষী। শাজাহান জেলে বসে পরকল্পনা করে ভোলা ঘোষকে খুনের চেষ্টা করে। তবে পুলিশ এবিষয়ে কোন মন্তব্য করেনি প্রথমে। আজ সাংবাদিক সম্মেলনে জেলা পুলিশ সুপার ভোলা ঘোষের অভিযোগের ওপরে কার্যত শিলমোহর দিল। এই যড়যন্ত্রে যুক্ত ঘাতক ট্রাকের চালক গোলাম হোসেন মোল্লা, ট্রাকটি দেখভাল দায়িত্বে থাকা নজরুল মোল্লা, আবদুল আলিম মোল্লা, রুহুল কুদ্দুস তরফদার, সুশান্ত সর্দার ওরফে উত্তম কে পুলিশ গ্রেপ্তার করেছে। সেদিনের সিসি ক্যামেরা ফুটেজ থেকে জানা যায়, সেদিন ভোলা ঘোষের গাড়িটি বাইকে অনুসরণ করছিল রুহুল কুদ্দুস তরফদার। তাকে গ্রেফতার করে পুলিশের কাছে অনেক সূত্র পরিস্কার হয়। ধৃত আবদুল আলিম মোল্লাকে মূল ষড়যন্ত্রকারি বলে পুলিশ জানিয়েছে। আলিম শেখ শাজাহান ঘনিষ্ঠ। বেশ কিছুদিন এলাকায় তাকে দেখা যায় নি। ট্রাকের মালিক আবদুস সামাদ পলাতক।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!