- দে । শ
- জুন ১৫, ২০২৩
আগরতলায় ছাত্র-বিক্ষোভে পুলিশের ‘ভাষা-বিদ্বেষ’-এর লাঠি। পরিস্থিতি বেহাল হয়ে ওঠার আশঙ্কা
উপজাতিদের ককবরক ভাষায় রোমান লিপি চালু করার দাবিতে, আগরতলায় বিক্ষোভরত ছাত্রদের ওপর পুলিশের লাঠিচার্জের বিরুদ্ধে সমালোচনায় ফেটে পড়লেন উপজাতীয় নেতারা। পুলিশ ছাত্রদের রুখতে জলকামান ও অন্যান্য অস্ত্র ব্যবহার করে। বহু ছাত্র আহত হয়েছেন। গ্রেফতার অনেকেই।
বাম আমলে কববরককে স্বীকৃতি জানায় তখনকার সরকার। ভাষাটির পঠন-পাঠনে রোমান লিপি চালু করার দাবিতে জবরদস্ত আন্দোলন শুরু করেছে ত্রিপ্রা মথার ছাত্র সংগঠন। কয়েক শো ছাত্রছাত্রী গতকাল আস্তাবল ময়দানে তাঁরা প্রথম জড়ো হয়, তারপর এগোতে থাকে রাজভবনের দিকে। তখনই পুলিশ লাঠি, কাদানে গ্যাসের জলকামান নিয়ে ঝাঁপিয়ে পড়ে। পুলিশের হামলায় জখম হন অন্তত ১২ ছাত্র-ছাত্রী। লাঠি চার্জের ঘটনায় আগরতলা শহরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।
ভোটের আগে গ্রেটার ত্রিপুরা ল্যাণ্ডের দাবি তুলেছিলেন, ত্রিপ্রা মথা-র নেতা প্রদ্যোৎকিশোর মাণিক্য। তাঁর দাবিতে পঠন-পাঠনে বাংলা হরফের বদলে রোমান লিপি ব্যবহারের বিষয়টিও অন্তর্ভূক্ত ছিল। ককবরকে রোমান লিপি চালু করার দাবিতে আন্দোলন অনেক দূর গড়াতে পারে। প্রায়-প্রতিবেশী ত্রিপুরায় জনজাতি ও উপজাতিদের মধ্যে সংঘর্ষ এখনো থামেনি। পরিস্থিতি নিয়ন্ত্রণহীন।
❤ Support Us





