- দে । শ
- ডিসেম্বর ২৭, ২০২৪
বেআইনি আধার সেন্টার বন্ধ করল পুলিশ
টাকার বিনিময়ে তৈরি করা হচ্ছিল আধার কার্ড। অভিযোগ পেয়েই, পূর্বস্থলী ২নং ব্লকের পূর্বস্থলী স্টেশন সংলগ্ন এলাকার একটি দোকানে হানা দিল পুলিশ। বন্ধ করে দিল সেন্টারটি। জানা গেল, কোনওরকম সরকারি অনুমতি ও লাইসেন্স ছাড়াই মাত্র ৩৮০ টাকার বিনিময়ে আধার কার্ড তৈরি, নাম সংশোধন-সহ আধার কার্ড সম্পর্কিত যাবতীয় সমস্যা মেটানো হচ্ছিল। পুলিশের কাছে সেই খবর আসার পরই, এই আধার কার্ড তৈরির সেন্টারটি কতটা বৈধ, তাদের ঠিক মতন লাইসেন্স রয়েছে কিনা, তা দেখতে সেখানে হাজির হয়ে সেন্টারটি বন্ধ করে দিল পুলিশ। অভিযুক্ত সহদেব বিশ্বাস ও রাজেশ শেখ নামে দুজনকে আটক করে পূর্বস্থলী থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। আধার কার্ড তৈরির বেশ কিছু মেশিন, নগদ অর্থ, ল্যাপটপ বাজেয়াপ্ত করা হয়েছে।
❤ Support Us





