- এই মুহূর্তে
- মে ২৭, ২০২৬
বাদুড়িয়ার পুরপ্রধান গ্রেফতার, পাট খেত থেকে উদ্ধার বিপুল টাকা, সোনা
বাদুড়িয়ার পুরপ্রধান গ্রেপ্তার হওয়ার পরেই পাট খেত থেকে উদ্ধার বিপুল টাকা, সোনা। ২ দিন আগে ধৃত পুরপ্রধান দীপঙ্কর ভট্টাচার্যের ঘনিষ্ঠ শামিম গাজির বাড়ির পেছনে পাট খেতে গর্ত করে পোঁতা ছিল ওই টাকার বস্তা ও স্যুটকেশ। গত সোমবার রাতের অন্ধকারে ত্রাণের ত্রিপলের অবৈধ মজুত অন্যত্র সরাতে গিয়ে ধরা পড়ে ক্ষুব্ধ গ্রামবাসী ও পুলিশের ভয়ে গা ঢাকা দিয়েও শেষ রক্ষা হয়নি। ২৪ ঘন্টার মধ্যে সোমবার গভীর রাতে একটি হোটেল থেকে গ্রেফতৈর হন বাদুড়িয়ার পুরপ্রধান দীপঙ্কর ভট্টাচার্য। গ্রেপ্তারির পরেই এলাকার মানু্য এবার দীপঙ্করের কূকীর্তি নিয়ে মুখ খুলছেন প্রকাশ্যে। এতদিন তার হুমকি ও শাসানির ভয়ে মানুষ কিছু বলতে সাহস পেত না। দীপঙ্করের কুকীর্তির প্রতিবাদ করার সাহস কারও ছিল না। সরাসরি দলবল নিয়ে খুনের হুমকি দিত পুরপ্রধান।
সোমবার রাতেই বাদুড়িয়া পুরসভার একটি বিল্ডিংয়ের কম্পুটার সেন্টার থেকে, এবং উদ্ধার হওয়া ত্রিপলের বান্ডিল থেকে পাওয়া যায় প্রায় ৯০ লক্ষ টাকা। বেশিরভাগই ৫০০ টাকার নোট। ৩ টি মেশিল দিয়ে পুলিশ সেই টাকা গোনে। ৬ দিনের নিজেদের হেপাজতে নিয়ে পুলিশ দীপঙ্করকে জেরা করে জানতে পারে তার আরও টাকা, সোনা লুকিয়ে রাখা আছে। সেই মত আজ ১২ নম্বর ওয়ার্ডে দীপঙ্করের বাড়ির কাছেই তার সঙ্গীর পাট খেতে অভিযান চালায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। জমিতে গর্ত খুঁড়ে গোটা পাঁচেক বস্তায় ঠাসা টাকা, কয়েকটি স্যুটকেসে প্রচুর সোনা উদ্ধার করে। সবই মাটিতে গর্ত করে পোঁতা ছিল। এই টাকার হদিশ পুলিশ দীপঙ্করকে জেরা করে জানতে পারে। আজ সকালে বাদুড়িয়া থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী জওয়ান গিয়ে সেই টাকার বস্তা ও সোনা পাটখেত থেকে উদ্ধার করে। দীপঙ্করের ডান হাত বলে পরিচিত শামিম গাজিকে গ্রেফতার করেছে পুলিশ। আরও কোথায় চুরির টাকা রাখা আছে তা জানতে পুলিশ তদন্ত করছে। বিজেপির বসিরহাট জেলা যুব মোর্চার সভাপতি পলাশ সরকার বলেন, দীপঙ্করের গোপন ডেরা থেকে এই সব অবৈধ টাকা সোনা উদ্ধার হচ্ছে। এসবই বাদুড়িয়া পুরসভার নিয়োগ দুর্নীতি, টেন্ডারের অনিয়ম, উন্নয়ন প্রকল্পের টাকা। সব আত্মসাত করে পুরপ্রধান গ্রেপ্তার হয়েছে। এর পেছনে আরও অনেকে যুক্ত। পুলিশ সেটা নিশ্চই তদন্তে করবে। পলাশ বলেন, বিজেপি সরকার কাউকে রেয়াত করবে না। গরিব, সাধারণ মানুষের উন্নয়নের টাকা দুর্নীতির সঙ্গে যারাই যুক্ত তাদের গ্রেপ্তার করা হবে।
❤ Support Us




