- এই মুহূর্তে দে । শ
- অক্টোবর ১৪, ২০২৫
লালুর দেওয়া নির্বাচনী টিকিট প্রত্যাহার, আরজেডির অন্দরে শোরগোল
বিহারের রাজনৈতিক মহলে একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। সোমবার সন্ধ্যায়, যাঁরা নির্বাচনী প্রতীক পেয়েছিলেন, তাঁদের রাতে প্রতীকগুলো ফেরত দিতে বলা হয়েছে। এই ঘটনার পর বিহারের রাজনৈতিক ময়দানে নাটকীয় উত্তেজনা।
দিল্লি ফেরত আরজেডি প্রধান দেখেন, নির্বাচনী টিকিটের অপেক্ষায় বাড়ির সামনে অপেক্ষারত বিশাল লাইন । দলের শীর্ষ নেতৃত্বের তরফে ফোন পেয়েই তাঁরা লালুপ্রসাদের বাড়িতে আসেন । মিনিটখানেক পর, তাঁরা হলুদ খাম হাতে বেরিয়ে আসেন। জানা গেছে, খামের মধ্যে ছিল প্রার্থীর নামের অনুমোদনপত্র। এর কিছু সময় পর, মহাগঠনবন্ধনের মুখ্যমন্ত্রী প্রার্থী তেজস্বী যাদব দিল্লি থেকে ফিরেই তাঁর পটনার বাড়িতে পৌঁছান। যেসব আরজেডি নেতা সন্ধ্যায় প্রতীক পেয়েছিলেন, তাঁদের প্রতীক ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়। এরপর গভীর রাত পর্যন্ত লালুপ্রসাদ যাদবের বাড়ির বাইরে ভিড় দেখা গেছে।
প্রতীক ফেরতের বিষয়ে পার্টির পক্ষ থেকে স্পষ্ট কোনো কারণ উল্লেখ করা হয়নি । আরজেডির নেতা, যেমন আশরাফ ফাতমি, দাবি, তাঁরা কোনও প্রতীক পাননি এবং সোশ্যাল মিডিয়ায় যেসব ছবি দেখা যাচ্ছে, সেগুলো “এআই-জেনারেটেড” ছবি। যেসব নেতারা প্রতীক পেয়েছিলেন এবং রাতের মধ্যে তা ফেরত দিয়েছেন, তাঁদের মধ্যে ছিলেন সুনীল সিং, যিনি গত সপ্তাহে মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের দল ছেড়ে আরজেডিতে যোগ দিয়েছিলেন, এবং নারায়ণ কুমার সিং ওরফে বোগো, প্রাক্তন বিধায়ক।
এই নাটকীয় ঘটনার পটভূমিতে, মহাগঠনবন্ধনের দলগুলো এখনও আনুষ্ঠানিকভাবে আসন-বণ্টন পরিকল্পনা এবং কোন আসনে তাঁরা নির্বাচনে প্রার্থী দেবে তা ঘোষণা করেনি। আরজেডি-র মিত্রদের মধ্যে রয়েছে কংগ্রেস, বামপন্থী দলগুলি, মুকেশ সাহনির বিকাশী ইনসান পার্টি, ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, এবং আর এল যে পি, যাদের নেতৃত্বে আছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পুষ্পতী কুমার পারস। বর্তমানে সব মিত্রই ভালো আসন ভাগের জন্য দরকষাকষি করছে। বিহারে ভোটগ্রহণ ৬ নভেম্বর এবং ১১ নভেম্বর অনুষ্ঠিত হবে। প্রথম পর্বের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন শুক্রবার ,১৭ অক্টোবর। দ্বিতীয় পর্বের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ২০ অক্টোবর। ভোটের ফলাফল ১৪ নভেম্বর ঘোষণা করা হবে।
❤ Support Us






