Advertisement
  • দে । শ
  • মে ১৯, ২০২৬

হাড়োয়ায় তৃণমূলের কার্যালয় ভাঙল আইএসএফ, মিনাখাঁয় তৃণমূলের হাতে আক্রান্ত বিজেপি

আরম্ভ ওয়েব ডেস্ক
হাড়োয়ায় তৃণমূলের কার্যালয় ভাঙল আইএসএফ, মিনাখাঁয় তৃণমূলের হাতে আক্রান্ত বিজেপি

হাড়োয়ায় তৃণমূলের কার্যালয় ভাঙল আইএসএফ, মিনাখাঁয় তৃণমূলের হাতে আক্রান্ত বিজেপি। হাড়োয়ার শঙ্করপুর বাস্ট্যান্ডের কাছে  তৃণমূলের দলীয় কার্যালয়ে ব্যাপক ভাঙচুর করে তালা লাগিয়ে দিল আইএসএফ সমর্থকরা। সেইসময় পার্টি অফিসে থাকা স্থানীয় পঞ্চায়েত উপ প্রধান সহ তৃণমূল কর্মীদের মারধোর করা হয়েছে বলে অভিযোগ।

এই ঘটনায় ৪ জন আইএসএফ সমর্থকে গ্রেফতার করেছে পুলিশ। তৃণমূলের হাড়োয়া ২ ব্লক সভাপতি ফরিদ জমাদার বলেন, রবিরার সন্ধ্যা ৬ টা নাগাদ আই এসএফ সমর্থকরা সসস্ত্র অবস্থায় হামলা চালায়। পার্টি অফিসের জানলা দরজা, আসবাব, এসি ভেঙে তছনছ করেছে। আমরা হাড়োয়া থানায় অভিযোগ দায়ের করেছি। তৃণমূলের অভিযোগ অস্বীকার করেছেন আইএসএফ। তাদের দাবি, পূর্ত দপ্তরের জমি দখল করে দলের অফিস করেছিল তৃণমূল। সেখান থেকে এলাকা শাসন করতে তৃণমূল নেতার। এখনও সেখানে দুস্কৃতীদের আনাগোনা হুমকি চলছিল। এনিয়ে এলাকার মানুষের মনে ক্ষোভ ছিল। এদিন স্থানীয় মানুষ ওই কার্যালয়ে বন্ধ করে দিয়েছে।

অন্যদিকে,  বিজয় মিছিলে মিষ্টি বিতরণ করে আবির মাখায় বিজেপি কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। উত্তর ২৪ পরগনার মিনাখাঁ বিধানসভার অন্তর্গত হাড়োয়া থানার চৌহাটা গ্রামের ঘটনা। বিজেপি মিনাখাঁ ৪ নম্বর মণ্ডল কমিটির সহ সভাপতি মমতা মণ্ডল বলেন, রবিবার বিকেলে রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার জন্য আমাদের ছেলেরা চৌহাটা গ্রামে মিষ্টি বিতরণ ও গেরুয়া আবির মেখে গান বাজনা করেছে। সেই কারণে আজ সকালে আমাদের বুথ সভাপতি তন্ময় মণ্ডল যখন জমিতে চাষের কাজে গিয়েছে সেই সময় তৃণমূল নেতা দিলীপ ঘোষ ও তার দলবল গিয়ে তাঁকে বেধড়ক মারধোর করে। খবর পেয়ে সেখানে আরও কয়েকজন বিজেপি কর্মী তন্ময়কে উদ্ধার করেতে তাদের প্রচন্ড মারধোর করা হয়েছে। আহতদের হাড়োয়া হাসপাতালে চিকিৎসা করাতে গেলে সেখানেও হুমকি দেওয়া হয়েছে। এই ঘটনায় এলাকায় উত্তেজনা রয়েছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!