Advertisement
  • দে । শ
  • জুলাই ২৭, ২০২৪

বর্ধমানে স্বয়ম্ভর গোষ্ঠীর সুলভে আলু

আরম্ভ ওয়েব ডেস্ক
বর্ধমানে স্বয়ম্ভর গোষ্ঠীর সুলভে আলু

বাজার পরিদর্শনের চব্বিশ ঘণ্টার মধ্যেই স্বনির্ভর গোষ্ঠী সুলভমূল্যে আলু বিক্রি শুরু হল কাটোয়া শহরে। বুধবার কাটোয়া শহরের বিভিন্ন বাজার ও আড়ত পরিদর্শন করেন কাটোয়ার মহকুমা শাসক আর্চনা পি ওয়াংখেড়ে। জানান, স্বয়ম্ভর গোষ্ঠীর সদস্যদের আলু বিক্রির কাজে লাগানো হবে। সেইমতো বৃহস্পতিবার দুপুর থেকে কাটোয়া পুরশহরে বিদ্যাসাগর সঞ্চয় দল নামে গ্রামপঞ্চায়েত এলাকার এক স্বয়ম্ভর গোষ্ঠীকে ২৮ টাকা কেজি দরে আলু বিক্রি করতে দেখা গেল।

কাটোয়া মহকুমা শাসকের দপ্তর লাগোয়া নজরুল মুক্ত মঞ্চের সামনে স্বয়ংম্ভর গোষ্ঠীর ৬ জন মহিলাকে হাতে দাঁড়িপাল্লা নিয়ে আলু বিক্রি করতে দেখা যায়। ব্লক প্রশাসনের নির্দেশে ২৮ টাকা কেজি দরে আলু বিক্রি শুরু করেছেন। বাজারে ৩৬ থেকে ৪০ টাকা কেজি দরে আলু বিক্রি হচ্ছে। কমদামে আলু বিক্রির কথা জানাজানি হতেই আলু কিনতে ভিড় জমান সাধারণ মানুষজন। স্বয়ম্ভর গোষ্ঠীর দলনেত্রী রেখা দাস বলেন, ‘কাটোয়া ১ নম্বর ব্লক প্রশাসন আমাদের আলু বিক্রির কথা জানানোর পর আমরা আজকে কাটোয়া পুরসভা এলাকায় আলু বিক্রি করছি।’ শুধু কাটোয়াই নয়, কালনা, মেমারি, পূর্বস্থলী-সহ গোটা পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন প্রান্তে বাজারের থেকে কম দামে আলু বিক্রি করছে স্বয়ম্ভর গোষ্ঠী।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!