- দে । শ
- মে ৩, ২০২৩
বালুরঘাট সফরে অভিষেকের কড়া বার্তা। আধ ঘণ্টার মধ্যে ভাইস চেয়ারপার্সন পদ খোয়ালেন প্রদীপ্তা
অভিষেক বন্দ্যোপাধ্যায় কী পারবেন দলে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ? তাঁর নবজোয়ার জড়তা কী সুফল দেবে? এই নিয়ে বিরোধীদের কটাক্ষের মধ্যেই দণ্ডি কাণ্ডে এবার বালুরঘাট মিউনিসিপ্যালিটির ভাইস চেয়ারপার্সন পদ থেকে সরিয়ে দেওয়া হল তৃণমূল নেত্রী প্রদীপ্তা চক্রবর্তীকে। মঙ্গলবার বিকেলেই অভিষেক বন্দ্যোপাধ্যায় দণ্ডিকাণ্ডের শিকার আদিবাসী মহিলাদের সঙ্গে কথা বলেন। আর তার পর মঙ্গলবার রাতেই পদ হারালেন প্রদীপ্ত চক্রবর্তী। এর আগে তাঁকে ওই জেলার মহিলা নেত্রীর পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। বিজেপি থেকে তৃণমূলে যোগ দিতে আসা চার আদিবাসী মহিলাকে দণ্ডি কাটানোর অভিযোগ ছিল প্রদীপ্তার বিরুদ্ধে। মঙ্গলবার বালুরঘাটে গিয়ে এই ঘটনা নিয়ে কড়া বার্তা দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের ‘নবজোয়ার’ কর্মসূচিতে এখন জেলায় জেলার ঘুরছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । মঙ্গলবার বালুরঘাটে অভিষেকের নবজোয়ার কর্মসূচি ছিল। সেখানে তিনি দণ্ডি কাটার শিকার তিন মহিলার সঙ্গে দেখা করেন,কথা বলেন। জানতে চান ঘটনার দিন ঠিক কী হয়েছিল তাদের সঙ্গে। এর পর মঙ্গলবারই অভিষেক বলেন, “যা ঘটেছে ওনাদের থেকে শুনলাম, এতে আমাদের এক নেত্রী নাম জড়িয়েছে। তাঁর ভূমিকা ছিল বলেই শোনা যাচ্ছে। এই ধরনের ঘটনা কোনও সভ্য সমাজে ঘটে না। এ সব দল কখনই সমর্থন করে না। ব্যবস্থা নেওয়া হবে।” অভিষেকের এই মন্তব্যের ৩০ মিনিটের মধ্যেই বালুরঘাট মিউনিসিপ্যালিটির ভাইস চেয়ারপার্সনের পদ খোয়ালেন প্রদীপ্ত চক্রবর্তী।
দণ্ডিকাণ্ড ঘটার পরই বিরোধীরা তৃণমূলের জেলা নেত্রী প্রদীপ্তা চক্রবর্তীর বিরুদ্ধে সরব হয়েছিলেন। রাষ্ট্রপতির কাছে এই ঘটনা উল্লেখ করে চিঠিও দিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তারপরই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে প্রদীপ্তাকে মহিলা তৃণমূল নেত্রী পদ থেকে সরিয়ে দিতে দেখেছে রাজ্যবাসী। এ বার প্রদীপ্তাকে সরানো হল বালুরঘাট মিউনিসিপিলিটির ভাইস চেয়ারপার্সন পদ থেকে।
তৃণমূলে নবজোয়ার কর্মসূচি চলাকালীন এই পদক্ষেপ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেন মনে করেছে রাজনৈতিক অভিজ্ঞরা। অভিষেকেই এই কঠোর বার্তা কি তৃণমূলের রাজনৈতিক সংস্কৃতিতে সত্যিই পরিবর্তন আন্তে পারবে? সেটাই দেখার।
❤ Support Us





