Advertisement
  • দে । শ
  • ফেব্রুয়ারি ২০, ২০২৬

জনমুখি প্রকল্প নিয়ে রাজ্যের বিভিন্ন জেলায় প্রচার ঘাসফুল শিবিরের

আরম্ভ ওয়েব ডেস্ক
জনমুখি প্রকল্প নিয়ে রাজ্যের বিভিন্ন জেলায় প্রচার ঘাসফুল শিবিরের

ভোটের আগে তৃণমূলের অভিনব কর্মসূচিতে রাজ্যের প্রকল্প নিয়ে নানা অনুষ্ঠান। রাজ্যের বিভিন্ন প্রকল্প নিয়ে ক্যুইজ। দলের মহিলারা প্রকল্পগুলি বিষয়ে কতখানি জানেন  সেবিষয়ে অভিনব উদ্যোগ নিল তৃণমূল। বসিরহাট টাউন হলে বসিরহাটের মহিলা কর্মীদের নিয়ে  অনুষ্ঠিত হল ‘‌আবার খেলা হবে’‌ শীর্ষক অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসিরহাটের বিধায়ক সপ্তর্ষি ব্যানার্জি, রাজ্য আইএনটিটিইউসির সম্পাদক কৌশিক দত্ত সহ বসিরহাট পুরসভার মহিলা কাউন্সিলররা।

‘‌আবার খেলা হবে’‌ কর্মসূচির আহ্বায়ক, বসিরহাট শহর আইএনটিটিইউসির সহ সভপতি অলোক সরদার দীপ বলেন, ‘‌ভোটের সময় আমাদের দলের কর্মীরা পাড়ায় পাড়ায় বাড়ি বাড়ি যাবেন। সেখানে তাঁরা রাজ্য সরকারের প্রকল্প গুলি নিয়ে যাতে সাধারণ মানুষের সামনে তুলে ধরতে পারেন এবং নানা প্রশ্নের উত্তর দিতে পারেন যার জন্য এই কর্মসূচি। দলের কর্মী, সমর্থকদের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা গেছে। অনেকটা সাংসদ রচনা ব্যানার্জির টিভি শো দিদি নং ওয়ানের ধাঁচে এই অনুষ্ঠানে মহিলারা অংশ নেন। সেখানে রাজ্যের মমতা ব্যানার্জির জনপ্রিয় সামাজিক প্রকল্প গুলি নিয়ে ক্যুইজ, অডিও–‌ভিডিও প্রশ্নোত্তরে অংশ নেন মহিলারা।  বিধায়ক ডাঃ সপ্তর্ষি ব্যানার্জি বলেন, লক্ষ্মী ভান্ডার, সবুজ সাথী, যুবসাথী, কন্যাশ্রী, রূপশ্রী সহ বিভিন্ন প্রকল্প গরীব, মধ্যবিত্ত পরিবারে অনেক সাচ্ছন্দ এনেছে। বাংলার মহিলাদের আত্মনির্ভর করেছেন মমতা ব্যানার্জি। দিদিকে বাংলার চতুর্থ বারের জন্য মুখ্যমন্ত্রী করবেন বাংলার মা বোনেরা


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!