Advertisement
  • দে । শ
  • মার্চ ৩১, ২০২৬

সন্দেশখালিতে ভোটকেন্দ্র পরিদর্শন, জনসংযোগে জেলা শাসক, বসিরহাট পুলিশের

আরম্ভ ওয়েব ডেস্ক
সন্দেশখালিতে ভোটকেন্দ্র পরিদর্শন, জনসংযোগে জেলা শাসক, বসিরহাট পুলিশের

সন্দেশখালিতে জেলা শাসক, হিঙ্গলগঞ্জে পুলিশ সুপার। সাধারণ মানুষের মনোবল বাড়াতে গ্রামে ঘুরলেন। বার্তা দিলেন নির্ভয়ে ভোট দিন। প্রশাসন সতর্ক আছে। এদিন ভোটকেন্দ্রগুলি পরিদর্শনে সন্দেশখালি ঘুরলেন উত্তর ২৪ পরগনার  জেলা শাসক শিল্পা গৌরিসারিয়া। জেলা  প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে নিয়ে সন্দেশখালির দ্বীপগুলিতে ঘোরেন জেলা শাসক।

কয়েকটি ভোট কেন্দ্র সরেজামিনে ঘুরে দেখেন। সন্দেশখালির খুলনা পঞ্চায়েতের বউ ঠাকুরানি গ্রাম ও  দুর্গামন্ডপ পঞ্চায়েতের একাধিক যায়গা ঘুরে স্কুল গুলির পরিকাঠামো খতিয়ে দেখেন।   নদীপথে লঞ্চে সন্দেশখালির একাধিক দ্বীপের পরিদর্শন করেন তিনি। অন্যদিকে, হিঙ্গলগঞ্জ বিধানসভা কেন্দ্রে গ্রামে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন বসিরহাটের পুলিশ সুপার অলকনন্দা ভাওয়াল। সাধারণ মানুষ, বিশেষ করে মহিলাদের সঙ্গে কথা বলেন।  পুলিশ সুপার বলেন, প্রসাশনের সমস্ত স্তরের আধিকারিকরা একসঙ্গে ঘুরলাম। হিঙ্গলগঞ্জ  বিধানসভা শান্তিপূর্ণ এলাকা। আশাকরি এবারের নির্বাচন নির্বিঘ্নে হবে। কেন্দ্রীয় বাহিনী, পুলিশ ও ব্লক প্রশাসনের শীর্ষ কর্তারা ছিলেন পুলিশ সুপার ও জেলা শাসকের সঙ্গে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!