Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • মে ৮, ২০২৫

চাল আসছে না অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। সেন্টারে এসে খাবার না পেয়ে ফিরে যাচ্ছেন প্রসূতিরা

আরম্ভ ওয়েব ডেস্ক
চাল আসছে না অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। সেন্টারে এসে খাবার না পেয়ে ফিরে যাচ্ছেন প্রসূতিরা

চাল সরবরাহ বন্ধ থাকায় এক সপ্তাহ ধরে বসিরহাট ১ ব্লকের অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি রান্না হচ্ছে না। গর্ভবতী, প্রসুতি ও ছোট শিশুদের পুষ্টির জন্য অঙ্গনওয়াড়ি কেন্দ্রের মাধ্যমে দেওয়া হয় স্বাস্থ্যকর খাবার। বিভিন্ন ধরনের সবজি, চাল, ডাল মিশিয়ে রান্না করা খিচুড়ি সঙ্গে একটি করে সেদ্ধ ডিম দেওয়া হয়। চাল আসছে না অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। বন্ধ রান্না করা খাবার। সেন্টারে এসে খাবার না পেয়ে ফিরে যাচ্ছেন গর্ভবতী, প্রসূতি মহিলা ও শিশুরা। পুষ্টিকর খাবার এখন আর দেওয়া সম্ভব হচ্ছে না বসিরহাট এক নম্বর ব্লকের অধিকাংশ অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে।

গত প্রায় সপ্তাহখানেক ধরে এই বসিরহাট এক নম্বর ব্লকের অন্তর্গত প্রায় ২৪০ টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের মধ্যে প্রায় ১৫০ টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে চাল সরবরাহ হচ্ছে না । চালের সরবরাহ না থাকার ফলে বন্ধ হয়ে গেছে, রান্নাবান্না। কোন কেন্দ্র থেকে একটি করে কাঁচা ডিম আবার কোন কেন্দ্র একটি করে সেদ্ধ ডিম মা ও শিশুদের হাতে ধরিয়ে দেওয়া হচ্ছে। অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি থেকে রান্না করা খাবার না পেয়ে ক্ষুব্ধ পিফা,গোঁটরা, শাঁকচুড়া সহ বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকার উপভোক্তারা। তাঁদের দাবি অবিলম্বে প্রতিটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে আগের মত রান্না করা খাবার দেওয়া হোক।

উপভোক্তাদরে মধ্যে আসমা খাতুন, মঞ্জিলা বিবি বলেন, ‘‌গত সাতদিন ধরে আমরা রান্না করা খিচুড়ি পাচ্ছি না, কখনো কাঁচা ডিম, কখনো সেদ্ধ ডিম দেওয়া হচ্ছে সেন্টার থেকে, আমরা রান্না করা খাবার চাই।’‌ ঝর্ণা সরকার নামে এক অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী বলেন, ‘‌মে মাসের শুরু থেকে আমাদের চাল দেওয়া বন্ধ করে দিয়েছে। তার ফলে আমরা রান্না করা খাবার দিতে পারছি না। চাল দিলে আমরা রান্না করা খাবার দিতে পারব।’‌ এই প্রসঙ্গে উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের খাদ্যের কর্মাধ্যক্ষ সাহানুর মন্ডল বলেন, ‘‌এরকম তো হওয়ার কথা নয়, তবে আমি প্রকল্প আধিকারিকের সঙ্গে কথা বলব, যাতে দ্রুত সেন্টার গুলোতে চাল পাঠানোর ব্যবস্থা করে রান্না করা খাবার চালু করতে।’‌‌‌‌ বসিরহাট মহাকুমা শাসক আশিস কুমার বলেন, ‘‌বিষয়টি নিয়ে আমি খতিয়ে দেখছি, সত্যি যদি এরকম সমস্যা হয় তাহলে দ্রুত সমাধানের চেষ্টা করা হবে।’‌


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!