Advertisement
  • দে । শ
  • মে ২৮, ২০২৬

ইদ-উল-আজহা-এ শুভেচ্ছা বার্তা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর

ইদ-উল-আজহা-এ শুভেচ্ছা বার্তা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর

দেশজুড়ে পালিত হচ্ছে পবিত্র ইদ-উল-আজহা ৷ এই উপলক্ষে সমাজে শান্তি, সৌভ্রাতৃত্বের কামনা করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি-সহ বিভিন্ন জননেতা ।

ইসলামি মাস জিলহজ-এর দশম দিনে উদযাপিত ঈদ-উল-আজহা উৎসবটি ভারত-সহ বিশ্বের অনেক স্থানে টানা তিন দিন ধরে পালিত হয় । কলকাতায় এবার প্রথম রেড রোডের বদলে ময়দানে নমাজের আয়োজন করা হয়েছে । বহু মানুষ সকাল থেকে উপস্থিত হয়েছেন । দিল্লি, উত্তরপ্রদেশ, তামিলনাড়ু, হায়দরাবাদ-সব জায়গাতেই শান্তিপূর্ণ ভাবে ইদ পালিত হচ্ছে । ইদ উপলক্ষে ব্রিগেড-সহ গোটা কলকাতা জুড়েই কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে কলকাতা পুলিশের তরফে । শহরের বিভিন্ন জায়গায় মোতায়েন করা হয় অতিরিক্ত বাহিনী। শুধু তাই নয়, ওয়াচ-টাওয়ার থেকেও চলছে নজরদারি।

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাঁর বার্তায় বলেছেন, “ঈদ-উল-আজহা উপলক্ষে আমি আমার সকল আন্তরিক অভিনন্দন জানাই । এই উৎসবটি আত্মনিবেদন, ত্যাগ এবং নিষ্ঠার প্রতীক । এই উৎসব আমাদের মানবতার সেবা করতে, বিশেষ করে সমাজের বঞ্চিত শ্রেণির সেবা করতে অনুপ্রাণিত করে । আসুন, এই শুভ উপলক্ষে আমরা সমাজে ভালোবাসা ও সম্প্রীতি প্রসারে আরও দৃঢ় সংকল্প নিয়ে এগিয়ে যাই ।”

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক্স পোস্টে লিখেছেন, “ইদ-উল-আজহার শুভেচ্ছা ! এই উপলক্ষটি আমাদের সমাজে ভ্রাতৃত্ব ও আনন্দের অনুভূতিকে আরও গভীর করে তুলুক । সকলের সাফল্য ও সুস্বাস্থ্যের জন্য প্রার্থনা করছি ।”

ইদের শুভেচ্ছা জানিয়ে কংগ্রেস সাংসদ এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি এক্স পোস্টে লেখেন, “আপনাকে এবং আপনার পরিবারকে আনন্দমুখর এক বকরি ঈদের শুভেচ্ছা জানাই । আজকের এই দিনটিতে আপনাদের ঘর উষ্ণতা ও আপনজনদের সান্নিধ্যে ভরে উঠুক । ঈদ মোবারক ।”


  • Tags:
❤ Support Us
Advertisement
error: Content is protected !!