Advertisement
  • দে । শ
  • এপ্রিল ১২, ২০২৩

ইউক্রেনীয় যুদ্ধ বন্দিদের নিয়ে নৃশংস ভিডিয়ো । পাশবিক চিত্রে ক্ষুব্ধ জেলেনেস্কি, ইউরোপ জুড়ে তীব্র নিন্দা । সত্যতা যাচাইের নির্দেশ দিল ক্রেমলিন

আরম্ভ ওয়েব ডেস্ক
ইউক্রেনীয় যুদ্ধ বন্দিদের নিয়ে নৃশংস ভিডিয়ো । পাশবিক চিত্রে ক্ষুব্ধ জেলেনেস্কি, ইউরোপ জুড়ে তীব্র নিন্দা । সত্যতা যাচাইের নির্দেশ দিল ক্রেমলিন

রাশিয়া বনাম ইউক্রেনের যুদ্ধ গত এক বছরের বেশি সময় ধরে ভয়াবহ সব ছবি প্রকাশ করছে। নৃশংসতার দায়ে অভিযুক্ত রাশিয়া আন্তর্জাতিক ক্ষেত্রে কোণঠাসা। এই পরিস্থিতিতে ফের নৃশংসতার ভিডিয়ো সামনে এল। ওই ভিডিয়োতে দেখা যাচ্ছে, রাশিয়ার হেফাজতে থাকা এক ইউক্রেনীয় বন্দির শিরোচ্ছেদ করা হচ্ছে। অন্য আরেকটি ভিডিয়োতে বন্দিদের বিকৃত মৃতদেহ।

এই ভিডিয়ো ঘিরে আন্তর্জাতিক আঙিনা বিশেষত ইউরোপ রাশিয়ার সমালোচনার মুখর। এবিযয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে খবরাখবরও ফলাও করে প্রকাশিত হচ্ছে। রাশিয়া বনাম ইউক্রেনের ভিতর যুদ্ধ লাগার পরে বন্দিহত্যার একাধিক ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। এদিকে রাশিয়া এবং ইউক্রেন বন্দিহত্যার জন্যে পরস্পরকেই দায়ী করেছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে তারা ভিডিয়োর সত্যতা যাচাই করেনি। এদিকে ক্রেমলিনও ভিডিয়োকে গুরুত্ব দিচ্ছে না। ঘটনার তীব্র নিন্দা করে রাশিয়ার বিরুদ্ধে তোপ দেগেছেন ইউক্রেনের প্রেসি়ডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। জেলেনস্কি বলেছেন, রাশিয়া পশুর মতো কাজ করেছে। রাশিয়া আইএসআইএসের চেয়েও জঘন্য।

ফের নৃশংসতার ভিডিয়ো প্রকাশ্যে আসায় ইউরোপিয়ন ইউনিয়নের পাশাপাশি রাষ্ট্রসঙ্ঘও প্রতিক্রিয়া জানিয়ে বলেছে, আতঙ্কিত হওয়ার মতো ভিডিয়োগুলি। যদিও ক্রেমলিন প্রশ্ন তুলেছে ভিডিয়োর সত্যতা নিয়েই।

জেলেনস্কি বিশ্ব দরবারে রাশিয়ার বিরুদ্ধে লাগাতারভাবে দরবার করছেন ন্যায্য বিচারের আর্জি জানিয়ে। নতুন করে ভিডিয়ো সামনে আসার পরে ফের ইউকক্রেনের জন্যে বিচার চাইলেন। প্রেসিডেন্ট জেলেনস্কি রাশিয়ার উদ্দেশে বলেছেন, ওরা পশুর মতো হয়ে হত্যালীলায় মত্ত। আমরা কিছুই ভুলিনি, আমাদের খুনিদের আমরা ভুলিনি। ওদের আমরা কখনওই ক্ষমা করবো না।

ভিডিয়োটি এক মিনিট চল্লিশ সেকেন্ডের। সেখানে দেখা যাচ্ছে এক মুখোশধারীকে, কোনও একজনকে নির্দেশ দেওয়া হয়েছে, মুণ্ডটা কম্যান্ডারকে দিয়ে আসতে। ভিডিয়ো প্রকাশ হওয়ার পরে মস্কোও ঘটনার দায় এড়িয়ে ভিডিয়োগুলি ভয়ঙ্কর বলে প্রতিক্রিয়া জানিয়েছে। মস্কো এই আর্জিও জানিয়েছে, ভিডিয়োর সত্যতা যেন খতিয়ে দেখা হয়।

এছাড়াও আরেকটি ভিডিয়ো সামনে এসেছে। তাতে দেখা যাচ্ছে, ইউক্রেনীয় যুদ্ধবন্দিদের বিকৃত লাশের ছবি।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!