- দে । শ
- আগস্ট ২৫, ২০২৫
সাংসদ সায়নীর নেতৃত্বে মিছিল বাদুড়িয়ায়
সাংসদ সায়নী ঘোষের নেতৃত্বে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সমাবেশ সফল করতে বাদুড়িয়ায় মিছিল। উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ায় বিশাল মিছিল করল তৃণমূল ছাত্রপরিষদ। মিছিলের পুরোভাগে ছিলেন সাংসদ, অভিনেত্রী সায়নী ঘোষ। তাঁর সঙ্গে পা মেলান বসিরহাট জেলা তৃণমূলের সভাপতি বুরহানুল মুকাদ্দিম লিটন, যুব তৃণমূল সভাপতি শমীক রায় অধিকারি, তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি অভিষেক মজুমদার রিকি সহ জেলার বিধায়করা। বাদুড়িয়া বাস স্ট্যান্ড থেকে চৌমাথা পর্যন্ত মিছিলে অংশ নেন কয়েক হাজার তৃণমূল কর্মী সমর্থক। ২৮ আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্টা দিবস উপলক্ষে কলকাতার সমাবেশকে সফল করতে এই মিছিল এবং সভা। এদিন সায়নী ঘোষ বলেন, বাংলার ছেলেমেয়েরাই দেশকে পথ দেখাবে। আমাদের নেত্রী মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হিসেবে দেশের মডেল। মানুষের জন্য বাংলার মুখ্যমন্ত্রীর প্রকল্প সারা দেশে জনপ্রিয় । সায়নী বলেন, কেন্দ্র চাইছে বাংলাকে সব রকম ভাবে কোনঠাসা করতে। কোন কিছু করতে না পেরে এবার বাংলা ভাষা ও বাঙলাভাষীদের হেনস্তা করছে। এত কিছু করেও বাংলায় বিজেপি পায়ের তলায় মাটি পাচ্ছে না। বিধায়ক জীবন কৃ্ষ্ণ সাহা গ্রেপ্তারের ঘটনা প্রসঙ্গে প্রশ্ন করা হলে এদিন সায়নী বলেন, আইন আইনের পথে চলবে। মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির নেতৃত্ব তৃণমূল কংগ্রেস দূর্ণীতির প্রশ্নে জিরো টলারেন্স।
❤ Support Us






