Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জুন ১৬, ২০২৫

কিশোরীগঞ্জে ভয়াবহ ভাঙন । পরিস্থিতি পরিদর্শনে মন্ত্রী, জেলাশাসক

আরম্ভ ওয়েব ডেস্ক
কিশোরীগঞ্জে ভয়াবহ ভাঙন । পরিস্থিতি পরিদর্শনে মন্ত্রী, জেলাশাসক

প্রায় আড়াই কোটি টাকা খরচ করে ভাগীরথীর বাঁধ দেওয়া হবে পূর্বস্থলীর কিশোরীগঞ্জে। পূর্ব বর্ধমানের জেলাশাসক আয়েশা রানি, মন্ত্রী স্বপন দেবনাথদের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল ভাঙন পরিদর্শন করে একথা জানান। এখানে ভাগীরথী যেভাবে ভাঙছে তাতে গোটা গ্রামটাই নিশ্চিহ্ন হওয়ার মুখে। জানা গেল ভাঙন মেরামতির জন্য ২ কোটি ২৫ লক্ষ টাকা অনুমোদন করেছে সেচ দপ্তর। খুব তাড়াতাড়ি কাজ শুরু হয়ে যাবে বলে জানালেন মন্ত্রী। জানা গেল, নিম্নচাপের বৃষ্টিতে জল বাড়তেই ভাঙন ভয়াবহ চেহারা নেয় ভাগীরথীতে। জলের তোড়ে ভাঙে পাড়। এর ফলে আতঙ্ক গোটা এলাকাজুড়ে। অবিলম্বে স্থায়ী ভাঙন রোধের দাবি তুলছেন গ্রামের বাসিন্দারা। আশঙ্কা, না হলে গোটা এলাকা নিশ্চিহ্ন হয়ে যাবে। এখান থেকে সমুদ্রগড়, নসরৎপুরের স্কুল, হাট-বাজার, দোকানপাট, হাসপাতাল আসতে নৌকাই একমাত্র ভরসা। কৃষিপ্রধান এই এলাকার মূল সমস্যাই হল নদীভাঙন। বিস্তীর্ণ কৃষিজমি নদীগর্ভে তলিয়ে গিয়েছে। এখন গোটা জনপদটাই মুছে যাওয়ার মুখে। তবে ভাঙন রোধের প্রতিশ্রুতি পেয়ে খুশি কিশোরীগঞ্জ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!