- এই মুহূর্তে দে । শ
- জুন ২৩, ২০২৫
তপশীলি জাতি ও উপজাতি ছাত্রদের জন্য ছাত্রাবাসের পাকা বাড়ি তৈরি হল
তপশীলি জাতি ও উপজাতি ছাত্রদের জন্য ছাত্রাবাসের পাকা বাড়ি তৈরি হল। বসিরহাটের গণপতিপুরে নিত্যানন্দ সেনগুপ্ত ছাত্রাবাস দীর্ঘদিনের পুরনো। এখানে সুন্দরবন লাগোয়া হিঙ্গলগঞ্জ, সন্দেশখালি এলাকার গ্রাম থেকে তপশীলি জাতি ও উপজাতি পরিবারের ছাত্ররা এসে পড়াশুনো করে। ছাত্রাবাসটি বহু পুরনো। এলাকার শিক্ষানুরাগী নিত্যানন্দ সেনগুপ্তর স্মৃতিতে প্রায় ৭০ বছর আগে ছাত্রাবাসটি গড়ে উঠেছিল। সেই সময় সুন্দরবনের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত খারাপ ছিল। নদী পথে লঞ্চে সুন্দরবনের গ্রামের মানুষকে শহরে আসতে হত। হিঙ্গলগঞ্জ, সন্দেশখালিতে কলেজ ছিল না। বসিরহাট কলেজে পড়াশুনো করতে আসত গ্রামের ছেলেরা। এই ছাত্রাবাসটি ছিল তাদের অন্যতম আশ্রস্থল। মাথার ওপর ছিল টালির ছাউনি দেওয়া। এটির উন্নয়নে এগিয়ে আসেন প্রাক্তন কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্য। সাংসদ থাকাকালীন এলাকা উন্নয়ন তহবিল থেকে ১৫ টাকা দেন প্রদীপ ভট্টাচার্য। এছাড়া এলাকার মানুষের আর্থিক সাহায্যে নতুন ভবন তৈরি হয়েছে এই ছাত্রাবাসের। দোতলার কাজ চলছে। এদিন নতুন ভবনের উদ্বোধন করেন প্রাক্তন সাংসদ প্রদীপ ভট্টাচার্য। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আইনজীবী সুব্রত সানা, অমিত মজুমদার, ডাঃ সিদ্ধেশ্বর মন্ডল , দেবদাস সরকার প্রমুখ। প্রদীপ ভট্টাচার্য বলেন, ‘তপশীলি জাতি ও উপজাতি পরিবার থেকে কঠিন প্রতিকূলতার মধ্যে দিয়ে যাঁরা জীবনে প্রতিষ্ঠিত হবেন বা সামাজিক ভাবে উপরে উঠবেন তাঁরা যেন নিচের সিঁড়ি গুলোকে ভুলে না যান।’ সুন্দরবন এলাকার গরিব তপশীলি জাতি ও উপজাতি ছাত্ররা নামমাত্র খরচে এখানে থেকে পড়াশুনো করে। এবার তাদের দুর্ভোগ কমবে।
❤ Support Us







